চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় গার্মেন্টস পট্টিতে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে।
শনিবার (২৯ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে আগুন লাগে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শিরা জানায়, শনিবার রাতে মোল্লা গার্মেন্টের মালিক শিমুল প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ির পথে রওনা দেন।
রাত সাড়ে ১০টার দিকে কাপড়পট্টির এসএনবি মার্কেটে হঠাৎ ধোঁয়া দেখতে পান নৈশপ্রহরী। সঙ্গে সঙ্গে সংবাদ দেওয়া হয় ফায়ার সার্ভিস কর্মীদের।
পুলিশের একটি টিমও ঘটনাস্থলে উপস্থিত হয়। এ সময় আগুনের ধোঁয়া ছড়িয়ে পড়ে মার্কেটের অন্য দোকান গুলোতেও।
ধোঁয়া দেখে ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে পড়েন। ঘটনাস্থলে উপস্থিত ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় মোল্লা গার্মেন্টসের আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মিজানুর রহমান বলেন, আমরা আগুনের সংবাদ পেয়ে গার্মেন্টস পট্টিতে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনি।
তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ বলা সম্ভব না।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার নাথ বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ফোর্স নিয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।
ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত হয়েছে।
আরও পড়ুন:
- ২৬ দিনের ভয়ংকর অভিজ্ঞতা জানালেন অভিনেত্রী ক্রিসন
- ট্রলারডুবির ৩৯ ঘণ্টা পর বর ও মায়ের লাশ উদ্ধার
- আগামী ৯ থেকে ১১ মে’র মধ্যে ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- ফেনীতে এবার এসএসসিতে পরীক্ষার্থী কমে বেড়েছে দাখিলে
- বাংলাদেশ কিছুটা স্বস্তির জন্য আইএমএফের ঋণ নিয়েছে : প্রধানমন্ত্রী
- নারায়ণগঞ্জে ১০ দিনে ১ হাজার ডায়রিয়া আক্রান্ত
- আজ থেকে শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা
