পাবনায় আটঘরিয়া ও সুজানগর উপজেলায় বজ্রাঘাতে কলেজছাত্রসহ তিনজনের মৃত্যু হয়েছে।
শনিবার (২৯ এপ্রিল) বিকেল ৩টার দিকে আলাদা বজ্রাঘাতে তাদের মৃত্যু হয়।
মৃতরা হলেন, আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের বাড়ইপাড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে এনামুল হক (১৮),
সুজানগর উপজেলার আমিনপুর থানার চরগোবিন্দপুর গ্রামের কালা প্রামাণিকের ছেলে কৃষক মনিরুজ্জামান জলম (৪০)
এবং একই উপজেলার রানীনগর ইউনিয়নের টাকিগাড়া গ্রামে মরহুম ছায়াত শেখের ছেলে কৃষক রফিকুল ইসলাম (৪২)।
এনামুল হক পাবনার সরকারি শহীদ বুলবুল কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র।
আটঘরিয়ার একদন্ত ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান লিয়াকত হোসেন বলেন, এনামুল বিকেল ৩টার দিকে মাঠে ঘাস কেটে বাড়ি ফেরার পথে প্রচণ্ড বৃষ্টির সময় বজ্রাঘাতে তার মৃত্যু হয়।
অপরদিকে, আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম আমিন জানান,
কৃষক মনিরুজ্জামান বিকেলে বাড়ির পাশের মাঠে কাজ করা অবস্থায় বৃষ্টি শুরু হলে বাড়ি ফেরার পথে বজ্রাঘাতে তার মৃত্যু হয়।
এছাড়া সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, রফিক দুপুরের খাবার শেষ করে বিলে কৃষিকাজ করছিলেন।
বিকেল ৩টার দিকে বৃষ্টির সময় তার ওপর বজ্রাঘাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
আরও পড়ুন:
- রাস্তায় ঈদের নামাজ আদায়ে ২০০০ মুসল্লির বিরুদ্ধে মামলা
- গণতান্ত্রিক বাম ঐক্যের সঙ্গে বিএনপির বৈঠক সকালে
- চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় গার্মেন্টস পট্টিতে অগ্নিকাণ্ড
- ২৬ দিনের ভয়ংকর অভিজ্ঞতা জানালেন অভিনেত্রী ক্রিসন
- বাংলাদেশ কিছুটা স্বস্তির জন্য আইএমএফের ঋণ নিয়েছে : প্রধানমন্ত্রী
- ফেনীতে এবার এসএসসিতে পরীক্ষার্থী কমে বেড়েছে দাখিলে
- আগামী ৯ থেকে ১১ মে’র মধ্যে ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- নারায়ণগঞ্জে ১০ দিনে ১ হাজার ডায়রিয়া আক্রান্ত
