সোনারগাঁয়ে ২০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

সোনারগাঁয়ে ২০ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় সোনারগায়ের নয়াপুর দক্ষিণপাড়া এলাকা থেকে গাঁজা জব্দ করা হয়।

পুলিশ বলছে, গ্রেপ্তারকৃত ব্যক্তি মাদক ব্যবসায়ী।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম ইলিয়াস মিয়া(৩৫)। সে সোনারগায়ের নয়াপুর দক্ষিণপাড়া এলাকার বিল্লাল হোসেনের ছেলে।

গ্রেফতারের কারণ জানিয়ে সোনারগাঁ থানা পুলিশ বলেন,

গাঁজা ক্রয়-বিক্রয়ের সময় ২০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করতে সক্ষম হয়। ধৃত মাদক কারবারির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন :

এনএএন টিভি

Share this news as a Photo Card