সৌদিতে একটি ফার্নিচার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় নয় বাংলাদেশিসহ ১১ জনের মৃত্যুর ঘটনায় সাত বাংলাদেশির পরিচয় জানা গেছে। এ ঘটনায় আহত দুজন হাসপাতালে ভর্তি রয়েছেন।
শুক্রবার (১৪ জুলাই) বিকেলে দেশটির দাম্মাম শহরের হুফুফ শহরের সানাইয়া এলাকায় এ ঘটনা ঘটে। সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে।
নিহত ৯ বাংলাদেশির মধ্যে সাতজনের পরিচয় জানা গেছে। এর মধ্যে ৩ জন নাটোরের ও ১ জন রাজশাহীর।
রিয়াদ দূতাবাসের লেবার কাউন্সিলর রেজা রাব্বি বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় মারা যাওয়া প্রাথমিকভাবে শনাক্ত হওয়া বাংলাদেশিরা হলেন- আরিফ মো. সাহাদাত (পাসপোর্ট নম্বর- ২৫৩৫১৭৬৩৩৯),
বারেক সরদার (পাসপোর্ট নম্বর- ২২৪৭৪৩৯৮৫০), মো. শাকিল প্রামাণিক (পাসপোর্ট নম্বর- ২৫০৫৩৭৮৫৬৮), সাইফুল ইসলাম (পাসপোর্ট নম্বর- ২৫২৯৯২২৩২৬),
রুমান প্রামাণিক (পাসপোর্ট নম্বর- ২৪৭২৪৭০৫৮৮), মো. ফিরুজ সরদার আলী (পাসপোর্ট নম্বর- ২৪৯৩২১৭৯৬৮) ও মো. রব হোসাইন (পাসপোর্ট নম্বর-২৪৩৭৭৯৫৪২৬০)।
তিনি আরও জানান, নিহত বাংলাদেশিদের মধ্যে ১ জন নাটোরের, ২ নওগার আত্রাই তানার ও একজন রাজশাহীর বাসিন্দা। বাংলাদেশি ছাড়াও এতে প্রাণ গেছে এক ভারতীয় ও এক সুদানি নাগরিকের।
এ ঘটনায় আহত বাংলাদেশি দুইজন কিং ফাহাদ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।
বাংলাদেশ দূতাবাস রিয়াদের শ্রমকল্যাণ উইংয়ের প্রতিনিধি দুর্ঘটনায় মৃত ও আহত বাংলাদেশিদের সার্বিক বিষয়ে নিবিড়ভাবে ফলোআপ করছেন বলেও জানিয়েছে দূতাবাস।
উল্লেখ্য, শুক্রবার (১৪ জুলাই) রিয়াদ থেকে প্রায় ৩৫০ কিমি দূরে অবস্থিত সৌদি আরবের হুফুফ শহরের ইন্ডাস্ট্রিয়াল এলাকায় একটি ফার্নিচারের কারখানায় সন্ধ্যায় (মাগরিবের নামাজের সময়) অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
এতে কারখানার ১১জন কর্মী মারা যান। তাদের মধ্যে নয়জন বাংলাদেশি বলে প্রাথমিকভাবে শনাক্ত হয়েছে।
কীভাবে আগুন লেগেছে সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। ঘটনার কারণ জানতে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে।
আরও পড়ুন :
- আওয়ামী লীগের সঙ্গে বৈঠকে ইইউ প্রতিনিধিদল
- ১০ টাকার টিকিট কেটে চোখের চিকিৎসা করালেন প্রধানমন্ত্রী
- ১৮-১৯ জুলাই ঢাকায় শান্তি-উন্নয়ন শোভাযাত্রা করবে আওয়ামী লীগ
- কিশোরগঞ্জে প্রতিপক্ষের দায়ের কোপে ভাই-বোনের প্রাণহানি
- দেশের চার বিভাগে ভারী বৃষ্টিপাত হতে পারে: আবহাওয়া অধিদপ্তর
- নীলফামারীতে দুই মাথা নিয়ে জন্ম নেয়া নবজাতকটি আর নেই
- হজ পালন শেষে দেশে ফিরেছেন ৪৪ হাজার ৬৭ জন হাজী
- আজও সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
