রাজধানীর বিভিন্ন এলাকায় ঝড়-বৃষ্টি হয়েছে। হঠাৎ বৃষ্টির সাথে ছিল তীব্র বাতাস। বিকেলেই সাঁঝবেলা নেমে আসলো শহরে।
এই বৃষ্টিতে যেনো সকালের ভ্যাপসা গরম থেকে জনজীবনে বেশ কিছুটা স্বস্তি ফিরে এসেছে।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর মোহাম্মদপুর, ধানমন্ডি, গুলিস্তান, পল্টন, মতিঝিল, মুগদা, বাসাবো, মালিবাগসহ অধিকাংশ এলাকায় ঝড় বৃষ্টি হতে দেখা যায়।
এর আগে, রাজধানীতে দুপুরের পর থেকেই মেঘলা আকাশ লক্ষ্য করা গেছে। এছাড়াও ছিল মেঘের হাঁকডাক।
দুপুরের দিকে রাজধানীতে কিছুটা রোদের দেখা মিললেও বেলা বাড়ার সাথে সাথে মেঘে ঢেকে যায় রাজধানীর আকাশ।
বিকেল ৪টার পরে দিনের বেলায় সাঁঝবেলা নেমে আসে। এরপর ৫ টার দিকে বৃষ্টি শুরু হয়।
তীব্র ঝড় বৃষ্টিতে বিভিন্ন প্রয়োজনে বের হওয়া মানুষদেরকে কিছুটা ভোগান্তি পোহাতে হয়েছে।
ঝড়-বৃষ্টি শুরুর সময় মানুষ দিকবিদক ছুটতে থাকে। এসয় সময় তারা বিভিন্ন মার্কেটের সামনে আশ্রয় নিতে দেখা যায়।
রাজধানীতে বৃষ্টির পূর্বাভাস আগে থেকেই জানিয়েছিল আবহাওয়া অধিদপ্তর।
বৃহস্পতিবার সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে,
রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্র-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টির হতে পারে।
এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
এদিকে, শুধু রাজধানী নয়, দক্ষিণ কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায়ও ঝড়-বৃষ্টি হচ্ছে।
আরও পড়ুন:
- ঈদে বেড়াতে নিয়ে না যাওয়ায় গৃহবধূর আত্মহত্যা
- অভিনেতা চিরঞ্জিত এবার পরমব্রতর পরিচালনায়
- নরসিংদীর চরাঞ্চল আলোকবালীতে সেতুর দাবীতে মানববন্ধন
- পরীমনির বিরুদ্ধে নাসিরের মামলার প্রতিবেদন পেছাল
- ভাওয়াইয়া গানের রানী শরীফা রাণীর ইন্তেকাল
- ফাঁকা কেন্দ্রে অপেক্ষমান ভোটগ্রহণ কর্মীরা
- মুশফিককে ছাপিয়ে বিরাট কোহলির নতুন বিশ্বরেকর্ড
- নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের ৯ বছর আজ
- চিত্রনায়ক শাকিব খানের নতুন চমক ‘প্রিয়তমা’
- প্রস্তুতি হতে হবে পাঠ্যবইকেন্দ্রিক
- হাত-পা বেঁধে প্লাস্টিকের বাক্সে ঢুকিয়ে শিশুকে খুন
- কুমিল্লা সদরে বাথরুম থেকে গ্যাস বিস্ফোরণ
- পোশাকের জন্য রেস্তোরাঁয় ঢুকতে বাধা দেয়া হলো উরফিকে!
- নারায়ণগঞ্জে সিনেমা হল পরিদর্শন করলো ‘জ্বিন’
- সিটি নির্বাচনে বিদ্রোহীদের বিষয়ে দলের সিদ্ধান্ত জানালেন ওবায়দুল কাদের
- প্রাথমিক শিক্ষকদের বদলি কার্যক্রম শেষ, শিক্ষা অধিদফতর

Comments are closed.