হাম ও উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু

গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা) সারাদেশে হাম ও হামের উপসর্গ নিয়ে ৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে ৬ জন এবং নিশ্চিত হামে ১ জন মারা গেছে।

একই সময়ে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ৩৬৩ জন।

বৃহস্পতিবার (১৪ মে) স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

এদিকে, গত ১৫ মার্চ থেকে হামে এবং হামের উপসর্গ নিয়ে সারাদেশে ৩৬৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৭০টি শিশুর।