ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। তিনি গত আওয়ামী লীগ সরকারের সময় রাষ্ট্রমালিকানাধীন সোনালী ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। গতকাল সোমবার ব্যাংকগুলোর কাছে পাঠানো এক চিঠিতে এ তথ্য তলব করা হয়।
ওবায়েদ উল্লাহ আল মাসুদের পাশাপাশি তার স্ত্রী মর্জিনা বেগম, দুই পুত্র জুন্নুন সাফওয়ান ও জুনায়েদ জুলাকারনায়েন টিয়ান এবং কন্যা তাসমিয়া তারান্নুম নওমির হিসাবও তলব করা হয়েছে।
ব্যাংকগুলোর কাছে পাঠানো বিএফআইইউর চিঠিতে বলা হয়েছে, তাদের নামে ও তাঁদের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে কোনো ব্যাংক হিসাব পরিচালিত হয়ে থাকলে সেসব হিসাবের তথ্যও দিতে হবে। এসব হিসাবের যাবতীয় দলিল (হিসাব খোলার ফরম, লেনদেন বিবরণী, কেওয়াইসি, লকার, সঞ্চয়পত্র, কার্ড, গিফট কার্ড) বিএফআইইউতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে দলটির বিভিন্ন পর্যায়ের নেতা ও সুবিধাভোগী ব্যবসায়ীদের ব্যাংক হিসাবও জব্দ করা হচ্ছে। সেই ধারাবাহিকতায় এবার ওবায়েদ উল্লাহ আল মাসুদসহ পরিবারের সদস্যদের হিসাব জব্দ করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী দেশে থেকে পালানোর পর ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙ্গে দেওয়া হয়। আর পর্ষদ ভেঙ্গে গত বছরের ২৪ আগস্ট ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে নতুন ৫ স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়া হয়। সেখানে ওবায়েদ উল্লাহ আল মাসুদকে চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়।
জানা গেছে, ওবায়েদ উল্লাহ আল মাসুদ ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত সোনালী ব্যাংক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং তার আগে ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত রূপালী ব্যাংকের এমডি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি সোনালী ব্যাংক থেকে অবরস গ্রহণের একটি দীর্ঘ সময় পর বর্তমানে ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন।
