ঊর্ধ্বমুখী পেঁয়াজের ঝাঁজে অস্থির ক্রেত

রোজার ঈদের পর থেকেই প্রতিদিন বাড়ছে পেঁয়াজের দাম। ঊর্ধ্বমুখী পেঁয়াজের বাজার হচ্ছে লাগামছাড়া।

নেই দাম কমার কোনো বার্তা। আর দাম বাড়ানোর পরও কাটেনি চিনির সংকট।

শুক্রবার (১২ মে) রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা যায় এ চিত্র।

গত এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে প্রতিকেজিতে ১০ টাকা।

বাজারে এখন ভোক্তা পর্যায়ে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজি ৭০ টাকা। এ দাম আরও বাড়বে বলে দাবি ব্যবসায়ীদের।

কারওয়ান বাজারের ব্যবসায়ীরা জানান, রোজার ঈদের পর থেকে প্রতিদিনই বাড়ছে পেঁয়াজের দাম।

দেশের বিভিন্ন অঞ্চলের মোকামগুলোতে চাহিদার তুলনায় সরবরাহ না থাকায় প্রভাব পড়ছে দামে।

আর সরকারের হস্তক্ষেপে বাজার নিয়ন্ত্রণে আনার দাবি করছেন ব্যয়ের হিসাব মেলাতে না পারা ভোক্তারা।

এদিকে শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে ভোজ্যতেলের বাজার কিছুটা ঠিকঠাক থাকলেও দাম বাড়ানোর পরও কাটেনি চিনির সংকট।

বিক্রেতারা জানান, চিনির দাম বাড়ানোর ফলে পরিস্থিতি আগের চেয়ে খারাপ হচ্ছে।

তবে মুরগিসহ অন্যান্য পণ্যের দরদামে এক সপ্তাহের ব্যবধানে তেমন কোনো পরিবর্তন আসেনি বলে জানান ভোক্তারা।

আরও পড়ুন :

এনএএন টিভি