রাজশাহী ও সিলেট সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট এলাকায় তফসিলি ব্যাংকের শাখা ও উপশাখা বুধবার (২১ জুন) বন্ধ রাখা হবে।
একই দিন ৩টি পৌরসভার সাধারণ নির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট এলাকায়ও তফসিলি ব্যাংকের সব শাখা বন্ধ থাকবে।
রোববার (১৮ জুন) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন (ডিওএস) এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দিয়েছে।
এতে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ১৫ জুনের প্রজ্ঞাপন মোতাবেক রাজশাহী ও
সিলেট সিটি করপোরেশন নির্বাচন ও ৩টি পৌরসভার সাধারণ নির্বাচন উপলক্ষে আগামী ২১ জুন
সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় অবস্থিত তফসিলি ব্যাংকগুলোর আঞ্চলিক কার্যালয়সহ সব শাখা বা উপশাখা বন্ধ থাকবে।
উল্লেখ্য, আগামী ২১ জুন রাজশাহী সিটি করপোরেশন ও সিলেট সিটি করপোরশন নির্বাচন অনুষ্ঠিত হবে।
আর নারায়ণগঞ্জ জেলার গোপালদী পৌরসভা ও টাঙ্গাইল জেলার বাসাইল পৌরসভার সাধারণ নির্বাচনও এদিন অনুষ্ঠিত হবে।
এ ছাড়া একই দিন অনুষ্ঠিত হবে বগুড়া জেলার তালোড়া পৌরসভার সাধারণ নির্বাচনও।
এসব নির্বাচনী এলাকায় ব্যাংকের শাখা ও উপশাখা বন্ধ থাকবে।
এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে দেশে কার্যত সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও
প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
আরও পড়ুন :
- প্রেমের ফাঁদে ফেলে স্কুলছাত্রীর নগ্ন ছবি পোস্টার বানিয়ে প্রচার করলেন শিক্ষক
- ভোগান্তিতে ব্যবসায়ীরা বেনাপোল বন্দরে অচল ক্রেন ও ফরক্লিপ
- নেত্রকোনায় গ্রামীণ সড়কে অটোরিকশা উল্টে বৃদ্ধ নিহত
- যশোরে পশুর সরবরাহ বাড়লেও বেচাকেনা তেমন জমে ওঠেনি
- ব্রাজিলে ঘূর্ণিঝড়ের আঘাত; প্রাণহানি ১১ জনের
- ২৩ জুন থেকে ঢাকায় ১৯টি কোরবানির হাট বসছে
- সেন্ট্রাল হাসপাতালে ভুল চিকিৎসায় নবজাতকের পর মায়েরও মৃত্যু
- হিরো আলমের মনোনয়নপত্র বাতিল করলো ইসি!
- নাদিম হত্যা মামলায় আটক ৯ আসামির বিভিন্ন মেয়াদে রিমাণ্ড মঞ্জুর

Comments are closed.