সেন্ট্রাল হাসপাতালে ডেলিভারির সময় ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর পর মা মাহবুবা রহমান আঁখিও মারা গেছেন।
রোববার (১৮ জুন) দুপুরে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এর আগে, প্রসব ব্যথা ওঠায় গত ৯ জুন রাত ১২টা ৫০ মিনিটে সেন্ট্রাল হাসপাতালে ডা. সংযুক্তা সাহার অধীনে ভর্তি করা হয় মাহবুবা রহমান আঁখিকে। কিন্তু ডা. সংযুক্তা সাহার বদলে ওই নারীর ডেলিভারি করতে যান ডা. মিলি।
এ সময় ডা. মিলি ওই প্রসূতির পেট কাটতে গিয়ে মূত্রনালি ও মলদ্বার কেটে ফেলেন। সঙ্গে সঙ্গে প্রচণ্ড রক্তক্ষরণ হয়ে রোগী জ্ঞান হারিয়ে ফেলেন।
অজ্ঞান অবস্থায় সিজার করে বাচ্চা বের করা হয়। এতে বাচ্চার হার্টবিট কমে গেলে তাকে আইসিইউতে নেওয়া হয়। কিছুক্ষণ পর হাসপাতাল কর্তৃপক্ষ নবজাতককে মৃত ঘোষণা করে।
এ অবস্থায় স্বামী ইয়াকুব আলী সেন্ট্রাল হাসপাতালের কোনো সহযোগিতা না পেয়ে পরে তার স্ত্রীকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করান।
আরও পড়ুন:
- সৌদি আরবে ঈদ হচ্ছে কবে, জানানো হবে আজ!
- হিরো আলমের মনোনয়নপত্র বাতিল করলো ইসি!
- বাবা দিবসে কে কি লিখলেন নিজেদের বাবাকে নিয়ে?
- রায়পুরায় ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
- নানাকে দেখেই দৌড় দিতে গিয়ে ট্রাকচাপায় শিশুর মৃত্যু
- নরসিংদী জেলা পরিষদের চেয়ারম্যানকে সংবর্ধনা প্রদান
- নাদিম হত্যা মামলার নয় আসামিকে রিমান্ড শুনানি আজ
- চট্টগ্রামে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ-গোলাগুলি
- সাংবাদিক নাদিম হত্যা; চেয়ারম্যানকে বকশীগঞ্জ থানায় হস্তান্তর
- নাদিম হত্যা মামলায় আটক ৯ আসামির বিভিন্ন মেয়াদে রিমাণ্ড মঞ্জুর

Comments are closed.