বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, আপাতত রেপো সুদহার ১০ শতাংশ থাকবে। আগামী কয়েক মাসের মধ্যেই ব্যাংকের সুদহার কমানো হতে পারে। তবে এর জন্য মূল্যস্ফীতি ৭ শতাংশের নিচে থাকা প্রয়োজন।
বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ২০২৫-২৬ অর্থবছরের প্রথমার্ধের মুদ্রানীতি ঘোষণাকালে এসব কথা বলেন তিনি।
সংবাদ সম্মেলনে ডেপুটি গভর্নর, নীতিনির্ধারক পরামর্শক, প্রধান অর্থনীতিবিদ, গবেষণা বিভাগের পরিচালক এবং মুখপাত্র ও সহকারী মুখপাত্ররা উপস্থিত ছিলেন।
মুদ্রানীতিতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে প্রধান অগ্রাধিকার দেওয়া হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে আগামী জুনের মধ্যে গড় মূল্যস্ফীতি ৬.৫০ শতাংশ এবং জিডিপি প্রবৃদ্ধি ৫.৫০ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
উল্লেখ্য, গত ২২ অক্টোবর বাংলাদেশ ব্যাংক রেপো হার ০.৫০ শতাংশ বাড়িয়ে ১০ শতাংশ করে। রেপোর মাধ্যমে ব্যাংকগুলো সরকারি সিকিউরিটিজ বন্ধক রেখে কেন্দ্রীয় ব্যাংক থেকে স্বল্পমেয়াদি ঋণ নেয়। নতুন মুদ্রানীতিতে এসএলএফ হার আগের মতো ১১.৫০ শতাংশ রাখা হয়েছে। তবে গত ১৫ জুলাই এসডিএফ হার ০.৫০ শতাংশ কমিয়ে ৮ শতাংশ করা হয়।
বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মুদ্রানীতি ঘোষণাকালে গভর্নর ড. আহসান এইচ মনসুরসহ সংবাদ সম্মেলনে ডেপুটি গভর্নর, নীতিনির্ধারক, পরামর্শক, প্রধান অর্থনীতিবিদ, গবেষণা বিভাগের পরিচালক এবং মুখপাত্র ও সহকারী মুখপাত্ররা উপস্থিত ছিলেন।
