জেনে নিন আপনার আজকের রাশিফল

আজ ৩০ জানুয়ারি, রোজ সোমবার, পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্রমতে, ভাগ্য মানুষের ‘ভাগ্য’ ফেরায়। ভাগ্য মানুষের সঙ্গে করে বিড়ম্বনা। দুই-ই সত্যি, যদি আপনি মানেন, জানেন। জেনে নিন আপনার আজকের রাশিফল।

মেষ
কোনো যোগাযোগ আর্থিক উন্নতির সহায়ক হবে। ব্যবসায় সুখবর আসতে পারে। অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসবে। আত্মবিশ্বাস শক্তিশালী হবে। অনুকূল সময়কে কর্মক্ষেত্রে ভালোভাবে ব্যবহার করুন।

বৃষ
কর্মস্থলে নিজের প্রতিভার বিকাশ ঘটাতে পারবেন। আপনার মধ্যে ইতিবাচক পরিবর্তন আসবে। ব্যক্তিগত বিষয়গুলো নিয়ন্ত্রণের আওতায় থাকবে। উপার্জন বৃদ্ধির যোগ প্রবণ। সঠিক পরিশ্রমে কাঙ্ক্ষিত ফল অর্জিত হতে পারে।

মিথুন
অন্যের কাজ করতে গিয়ে নিজের কাজের ব্যাঘাত ঘটতে পারে। কাজে কিছুটা স্থবিরতা থাকতে পারে। বিরূপ পরিস্থিতিকে অনুকূলে নিয়ে আসার চেষ্টা করুন। অন্য মানুষদের সময় না দিয়ে নিজেকে সময় দিন।

কর্কট
পূর্বের তুলনায় আয় বৃদ্ধি ও আর্থিক যোগাযোগ অক্ষুণ্ন থাকবে। কোনো সুযোগ অযাচিতভাবে আসতে পারে। বন্ধুর সহযোগিতায় কাজে অগ্রগতি হবে। সুদূরপ্রসারী লক্ষ্য নিয়ে এগোতে পারেন। পরিবেশ পক্ষে থাকবে।

সিংহ
কোনো প্রচেষ্টা সফল হতে পারে। কিছুটা কাজের চাপ থাকবে। ব্যবসায়ীরা ব্যবসা জোরদার করতে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন। অন্যের ওপর প্রভাব বিস্তারে লাভবান হবেন। পূর্বের কোনো সমস্যা সমাধানে লাভবান হবেন।

কন্যা
বিদেশসংক্রান্ত কোনো কাজে অগ্রগতি হবে। পরিশ্রম বাড়লেও মানসিক শান্তি থাকবে। পরিকল্পনার বাইরে কোনো কিছু করা ঠিক হবে না। বুদ্ধি ও কঠোর পরিশ্রমে কাজ সম্পন্ন হবে। সময় ও সুযোগের সুষ্ঠু ব্যবহার করুন।

তুলা
পেশাগত দিক ভালো যাবে। আর্থিক সহযোগিতা মেলার আশ্বাস পেতে পারেন। কাছের কারো সমস্যায় উদ্বিগ্ন থাকতে পারেন। উচ্চাশা পূরণে বাধাকে পাশ কাটিয়ে অগ্রসর হবেন। সাফল্য নির্ভর করবে আপনার দূরদর্শিতার ওপর।

বৃশ্চিক
সামাজিক যোগাযোগ বাড়বে। পারিবারিক সমস্যার সমাধান হবে। যৌথ কাজে অগ্রগতির সম্ভাবনা। কোনো গুরুত্বপূর্ণ কাজে সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে পারবেন। অস্থির চিন্তা-ভাবনায় কাজ নষ্ট করবেন না।

ধনু
কোনো ব্যাপারে সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন। সঠিক বুদ্ধির অভাবে সুযোগ কাজে নাও লাগতে পারে। কাজের ধারাবাহিকতা বজায় রেখে অবস্থার পরিবর্তন আনার চেষ্টা করুন। স্বাস্থ্যবিধি মেনে চলুন।

মকর
দিনটি আনন্দের মধ্যে কাটবে। কাজ দ্বারা অন্যকে খুশি করতে পারবেন। কোনো বন্ধুর পরামর্শ কাজে লাগতে পারে। বিনোদনমূলক কাজে আনন্দ পাবেন। অন্যদের সঙ্গে মিলিতভাবে কাজ করে নিজের মধ্যে উদ্দীপনা আনুন।

কুম্ভ
কোনো কিছু নিয়ে অনিশ্চয়তায় ভুগতে পারেন। মানসিক চাপ থাকলেও কিছু ইতিবাচক সংবাদ পাবেন। ভূমি, স্থাবর সম্পত্তি ক্রয়-বিক্রয় শুভ। যেকোনো পরিস্থিতিতে আপনাকে ধৈর্যশীল ও সহিষ্ণু হতে হবে। মনের স্থিরতা বজায় রাখুন।

মীন
কোনো যোগাযোগে উৎসাহিত হবেন। ব্যবসায় কোনো পরিবর্তনের কথা ভাবতে পারেন। নিজের বুদ্ধি ও পরিশ্রম আপনাকে সাফল্যের পথে নিয়ে যাবে। আবেগের বশে কাজে ভুল করবেন না। প্রিয়জনের কাছে থাকুন। সুস্থ থাকুন।