ভোজপুরী অভিনেত্রী আকাঙ্ক্ষা দুবেরের রহস্যজনক মৃত্যু

ভোজপুরী অভিনেত্রী আকাঙ্ক্ষা দুবেরের রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে।

মাত্র ২৫ বছরে বয়সেই সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন এই অভিনেত্রী।

আরও পড়ুন: জন্মদিনে জ্যাকুলিনকে জেল থেকে চিঠি লিখলেন সুকেশ

ভারতের বারাণসীর কাছে সারনাথের একটি হোটেলের রুম থেকে উদ্ধার করা হয়েছে অভিনেত্রীর মরদেহ। ইতোমধ্যে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

আরও পড়ুন: নরসিংদী তে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

ভালবাসা দিবসের দিন সহ-অভিনেতা সমর সিংহের সঙ্গে সম্পর্কের কথা কবুল করেন আকাঙ্ক্ষা। এর এক মাস কাটতে না কাটতেই ঘটে গেল এই অঘটন।

মৃত্যুর চব্বিশ ঘণ্টা আগেও নিজের সোশ্যাল হ্যান্ডেলে সিনেমার পোস্টার শেয়ার করেন এই অভিনেত্রী।

আরও পড়ুন: সিরিজের আগের দিন অনুশীলনে নেই সাকিব-মিরাজ-লিটন

এর পরেই হঠাৎ এমন ঘটনা রীতিমতো রহস্যের জাল তৈরি হয়েছে। দিন দিন ঘনীভূত হচ্ছে এই রহস্য।

ভারতের মির্জাপুরে ১৯৯৭ সালে জন্ম নেন আকাঙ্ক্ষা। সিনেমায় অভিনয় করার পাশাপাশি টিকটকেও ব্যাপক জনপ্রিয় ছিলেন তিনি।

আরও পড়ুন: সিঙ্গাপুরস্থ বাংলাদেশ হাইকমিশন স্বাধীনতা দিবস পালন করেছে

মৃত্যুর আগের রাতেও সোশ্যাল মিডিয়ায় সরব ছিলেন এই অভিনেত্রী। ভোজপুরী গানে নিজের একটি নাচের ভিডিও শেয়ার করেছিলেন তিনি।

প্রসঙ্গত, ‘মেরি জং মেরা ফয়সলা’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন আকাঙ্ক্ষা অভিনেত্রীর।

আরও পড়ুন: ‘বঙ্গবন্ধুর হত্যাকারীদের দেশে ফিরিয়ে ফাঁসির রায় কার্যকর করা হবে’

এরপর ‘মুঝসে শাদি করোগি’, ‘বীরো কে বীর’, ‘ফাইটার কিং’, ‘কসম পয়দা করনে কি টু’এর মতো সিনেমায় অভিনয় করেছেন তিনি।

Share this news as a Photo Card