উরফি জাভেদের প্রশংসায় পঞ্চমুখ কারিনা কাপুর

বলিউড তারকা উরফি জাভেদ বেশিরভাগ সময়ই অভিনব পোশাক পরার কারণে আলোচনা-সমালোচনায় থাকেন।

তবে হাজার সমালোচনা সত্ত্বেও দমে যাওয়ার মানুষ নন এ অভিনেত্রী।

শুধু তাই নয়, সমালোচনাকে কোনো গুরুত্বই দেন না তিনি। ফলে নিজের সাজগোজেও কোনো পরিবর্তন আনতে চান না এ অভিনেত্রী।

কারিনা বলেন, আমি উরফির মতো এত সাহসী নই।

আরও পড়ুন:  সুপারস্টার অক্ষয় কুমারের শুটিং ফ্লোরে দুর্ঘটনায় নিহত ১

কিন্তু আমার মনে হয়, ও খুব সাহসী আর ওর দম আছে। ফ্যাশন নিজেকে স্বাধীনভাবে তুলে ধরার একটা মাধ্যম।

উরফি যে আত্মবিশ্বাসের সঙ্গে নিজেকে প্রকাশ করে, আমার মনে হয় তাতে ওকে খুব সুন্দর দেখায়।

উরফির প্রশংসা করতে গিয়ে এখানেই থামেননি কারিনা।

অভিনেত্রী আরও বলেন, উরফির যা ইচ্ছা হয়, উরফি তাই করে— এটিই কিন্তু ফ্যাশনের অন্তর্নিহিত অর্থ।

আরও পড়ুন: মা দিবসে আসছে চিত্রনায়িকা পরীমনির ‘মা’

নিজের যেটা ভালো লাগে, ও সেটাই পরে। আমার এই আত্মবিশ্বাসটাই ভালো লাগে।

কারিনা বলেন, তিনি নিজে আত্মবিশ্বাসী, তাই অন্য কোনো আত্মবিশ্বাসী তারকাকে দেখলে খুশিই হই।

টেলি তারকা উরফিকে সম্মান জানিয়ে কারিনা বলেন, আমার খুব ভালো লাগে ও যেভাবে নিজেকে সবার সামনে প্রকাশ করে।  ওকে স্যালুট!