এসএস রাজামৌলি পরিচালিত ‘আরআরআর গোল্ডেন গ্লোবে মনোনয়ন পেয়েছে

ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি সমালোচকদের প্রশংসা পেয়েছে ‌‘আরআরআর’। গত মার্চে ছবিটি মুক্তি পায়। বর্তমানে ছবিটি বিশ্বের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হচ্ছে। এরইমধ্যে সুখবর। ছবিটি দুইটি ক্যাটাগরিতে মর্যাদাপূর্ণ সম্মাননা গোল্ডেন গ্লোবের আসরে মনোনয়ন পেয়েছে।

মুক্তির পর ছবিটির ‘নাটু নাটু’ গানটি ঝড় তুলেছিল চলচ্চিত্রপ্রেমীদের মনে। সেরা মৌলিক গান ক্যাটাগরিতে গোল্ডেন গ্লোবে মনোনয়ন পেয়েছে ‘নাটু নাটু’। এই গানে নাচতে দেখা গেছে ছবির দুই মূল শিল্পী রাম চরণ ও জুনিয়র এনটিআরকে।

সেরা মৌলিক গানই শুধু নয়, বিদেশি ভাষার (ইংরেজি নয়) সেরা ছবি ক্যাটাগরিতেও মনোনয়ন পেয়েছে এসএস রাজামৌলি পরিচালিত ‘আরআরআর’।

রাম ও এনটিআর ছাড়াও ‘আরআআর’ ছবিতে অভিনয় করেছেন আলিয়া ভাট, শ্রিয়া সরণ ও অজয় দেবগণ। ছবির কাহিনী লিখেছেন রাজামৌলির বাবা বি. বিজেন্দ্র প্রসাদ।

Share this news as a Photo Card