‘তাড়াহুড়ায় বিয়ে করা উচিত নয়’

আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদের পর অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন মালাইকা অরোরা। দীর্ঘদিন একসঙ্গে থাকার পরেও তাদের প্রেম ভেঙে যায়।

বয়সের পার্থক্য নাকি অন্য কোনও কারণে— সে বিষয়ে মুখ খোলেননি কেউই। তবে বিচ্ছেদের পরেও এই জুটিকে নিয়ে চর্চার শেষ নেই।

সম্প্রতি এক সাক্ষাৎকারে মালাইকাকে প্রশ্ন করা হয়— যদি তাকে তরুণ বয়সে ফিরিয়ে দেওয়া হয় তবে নিজেকে কী পরামর্শ দিতেন? উত্তরে তিনি বলেন, “আমি বলতাম, বিয়ের জন্য সময় নাও। এত তাড়াহুড়ো করে বিয়ে করার দরকার নেই।

আগে একটু কাজ করো, জীবনের পথচলা বোঝো, তারপর এই সিদ্ধান্ত নাও। আমি খুব অল্প বয়সেই বিয়ে করেছিলাম। ১৯৯৮ সালে বলিউড অভিনেতা আরবাজ খানের সঙ্গে গাঁটছড়া বাঁধেন মালাইকা। ২০০২ সালে জন্ম হয় তাদের ছেলে আরহান খানের। তবে ২০১৬ সালে আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন এই তারকা দম্পতি। পরের বছর আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হয় তাদের।

এনএএন টিভি 

Share this news as a Photo Card