বলিউড বাদশাহ শাহরুখ খান—যিনি কোটি ভক্তের হৃদয়ের মানুষ—তিনি দুবাইয়ের এক বিলাসবহুল অনুষ্ঠানে আবেগঘন স্মৃতিচারণ করেন। আর তার কিছু কথা মুহূর্তেই ভাইরাল হয়ে যায় বিশ্বজুড়ে।”দুবাইয়ে তৈরি হওয়া নতুন একটি বাণিজ্যিক টাওয়ার—যার নামকরণই হয়েছে Shah Rukh Khan Boulevard Tower।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহরুখ খান নিজে। সঙ্গে ছিলেন তার দীর্ঘদিনের বন্ধু ও পরিচালক ফারাহ খান।
মঞ্চে আলাপচারিতার এক পর্যায়ে শাহরুখ তুলে আনেন তার জীবনের সবচেয়ে কঠিন অধ্যায় তিনি বলেন, “আমি খুব অল্প বয়সে বাবা-মাকে হারাই। মনে হয়েছিল তারা আকাশের তারা হয়ে গেছেন, আর আমাকে দেখতে পাবেন না।” এই শোকই তাকে বদলে দেয় সম্পূর্ণভাবে।
শাহরুখ বলেন, এই কষ্টই তাকে কঠোর পরিশ্রমী, আরো দৃঢ়, এবং আরো বড় মানুষ হওয়ার প্রেরণা দিয়েছে।
শাহরুখ খান আরও বলেন, “আল্লাহ খুব দয়ালু। জীবনে এমন অনেক সাফল্য এসেছে যা কখনো কল্পনাও করিনি। লন্ডনে আমার ব্রোঞ্জের মূর্তি স্থাপন করা হয়েছে, জাতীয় পুরস্কার পেয়েছি। আর এখন দুবাইতে আমার নামে একটি টাওয়ার—আরেকটি বাড়িও আছে। ভাবিনি পৃথিবীতে এত বড় কিছু আমার জন্য অপেক্ষা করছে।”
তিনি বলেন, “হয়তো আমার বাবা-মা জান্নাত থেকে এসব দেখছেন… এটা-ই আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ।”
ফারাহ খানও জানালেন—শাহরুখ তার দেখা সবচেয়ে পরিশ্রমী এবং কৃতজ্ঞ মানুষদের একজন।
আর সেই কারণেই বিশ্বজুড়ে ভক্তদের কাছে আজও তিনি ‘কিং খান’।
শাহরুখ খানের এই আবেগঘন বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে।
আপনার মতে, তার সবচেয়ে বড় সাফল্য কোনটি? মন্তব্যে জানাতে ভুলবেন না।
