নিজের ফেসবুক পোস্টে অভিনেত্রীর ক্ষোভ

কয়েক মাস আগেও অভিনয়ে ব্যস্ত ছিলেন ছোট ও বড় পর্দার অভিনেত্রী মৌ শিখা। মাসের প্রায় ২০ দিন কাজ করতেন; কিন্তু গত কয়েক মাসে সেই চিত্র পাল্টে গেছে। আড়াই মাস ধরে এই অভিনয়শিল্পীর কাজ একেবারে কমে গেছে। তা নিয়ে নিজের ফেসবুকে পোস্ট দিয়েছেন মৌ শিখা। সেখানে তিনি লিখেছেন, ‘নিজেকে অভিনেত্রী ভাবতে লজ্জা করছে।’

মৌ শিখা লিখেছেন, ‘অনেক বছর থেকে অভিনয় করে আসছি। এত দিন নিজেকে অভিনেত্রী হিসেবেই জানতাম; কিন্তু আড়াই মাস ধরে নিজেকে অভিনেত্রী ভাবতে লজ্জা হচ্ছে। আগে যেখানে মাসে ১৫ থেকে ২০ দিন কাজ করতাম, সেখানে আড়াই মাস যাবৎ মাসে চার থেকে পাঁচ দিন কাজ করছি। তাহলে কীভাবে মনে হবে আমি অভিনয়শিল্পী? অভিনয় করেই আমার সংসার চলে।’

দীর্ঘ ২৫ বছরে একই পারিশ্রমিকে এবং সমানতালে কাজ করছেন; কিন্তু হঠাৎ কাজ কমে যাওয়ায় উদ্বিগ্ন উল্লেখ করে মৌ শিখা লিখেছেন, ‘হঠাৎ কেন কাজ কমে গেল! কেন আমাকে পরিচালকেরা ডাকছেন না, মনে করছেন না কেন। তাঁদের গল্পের চরিত্রের সাথে আমি নিজেকে খাপ খাওয়াতে পারব। আমি তো আমার সম্মানী বাড়াইনি।’

‘অভিনয় করেই আমার সংসার চলে। তবে আমি জানি বেঁচে থাকতে আমার মূল্যায়ন করা না হলেও আমার মৃত্যুর পর কিছু মানুষ হলেও আমাকে মনে রাখবে হয়তো বলবে আহারে মহিলা তো কত ভালো ছিল কত সহজ সরল ছিল কারো সাতপাচে ছিল না কারো সামনে পিছনে ছিল না আহারে মহিলাটার আত্মার শান্তি পাক।’

‘কিন্তু তাতে কি লাভ হবে আমার? বেঁচে থাকতে তো দরকার আমার কাজের, বেঁচে থাকতেই দেখে যেতে চাই আমার মূল্যায়ন হচ্ছে কিন্তু সেটা কি আদৌ দেখে যেতে পারবো আমি জানিনা। তবে আমার অনুরোধ আমি মরে গেলে দয়া করে কেউ আফসোস করবেন না, আমাকে মনে করারও কোনো দরকার নেই।’

‘হঠাৎ করে কেন কাজ কমে গেল? কেন আমাকে ডিরেক্টররা ডাকছেন না? কেন মনে করছেন না যে তাদের গল্পের চরিত্রের সাথে আমি নিজেকে খাপ খাওয়াতে পারব? আমি তো আমার রেমুনারেশন বাড়াইনি। ২৫ বছর যাবত মিডিয়ায় আছি, এখনো আমার রেমুনারেশন ও খুব একটা বেশী না, তাহলে?’

‘যাইহোক, যে কত দিন বাঁচে  কাজ করে যেতে চাই। আপনারা ব্যাপারটা দেখবেন। আমার সহকর্মী যারা আছেন তারা আমার ব্যাপারটা দেখে একটু সাহায্য করবেন। একটা শিল্পীর জন্য হঠাৎ করে কাজ কমে যাওয়া কম কিছু না। আপনারা পাশে থেকে আমাকে সাহায্য করবেন। আল্লাহ সহায় আছে।’

এনএএন টিভি