বাংলাদেশের খ্যাতিমান সংগীতশিল্পী তানজীব সারোয়ারের শুভ জন্মদিন আজ। তিনি বাংলাদেশের সংগীতাঙ্গনে বর্তমান তরুণদের পছন্দের সংগীত শিল্পীদের একজন।
সাংবাদিকতা বিষয়ে পড়াশোনা করলেও একজন সংগীতশিল্পী হিসেবেই পরিচিতি তার। গানের প্রতি গভীর ভালোবাসা থাকায় গানের সঙ্গেই জীবনকে বেঁধে নিয়েছেন।
২০১১ সালে কণ্ঠশিল্পী তানজীবের প্রথম গানের অ্যালবাম প্রকাশিত হয়। গানের অ্যালবামের নাম ‘ অন্দরমহল’। পপ, রিদমঅ্যান্ডব্লুজ ও ফোক ফিউশন ধাঁচের গানই বেশি পছন্দ এ কণ্ঠশিল্পীর।
তানজীব সারোয়ার শুধু যে একজন কণ্ঠশিল্পীই নন, একাধারে তিনি গীতিকার এবং সুরকারও। তার জনপ্রিয় গানের মধ্যে প্রথমেই বলা যায় ‘ডুবে ডুবে’ গানটির কথা।
অসাধারণ গানের কথা আর সুরের কারণে এই গানটি প্রায় সবার হৃদয়কেই ছুঁয়েছে বলা যায়। কণ্ঠশিল্পী তানজীবের আরও জনপ্রিয় গানের মধ্যে রয়েছে এক শহর ভালোবাসা, ভেজা ভেজা, কি মায়া, মেঘবরণ, ছলনা, মন পোষ মানে না ইত্যাদি।
