কালা কালা সাদা সাদা গানের মাধ্যমে আলোচনায় এসেছিলেন হাশিম মাহমুদ। অনেকেই তখন হাশিম মাহমুদের অবস্থা দেখে শিল্পীর পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছিলেন। এবার তাকে একেবারে অন্য চেহারায় দেখলো শ্রোতারা। স্টুডিওর নতুন গান বাজিতে হাজির হলেন অন্য রকম হাশিম।
প্রায় এক বছরের বিরতির পর সংগীতপ্রেমীদের আনন্দ দিতে ফিরল‘কোক স্টুডিও বাংলা’। এবার তাদের তৃতীয় সিজনের সূচনা হলো ‘বাজি’ গানের মাধ্যমে; যেখানে আদিবাসী সংগীত, ঐতিহ্য এবং শহুরে লোক সংগীতের মনোমুগ্ধকর মেলবন্ধন উঠে এসেছে।
বাজি” গান দিয়ে ফিরেছে “কোক স্টুডিও বাংলা”। এই গানটিতে ফুটিয়ে তোলা হয়েছে আদিবাসী সঙ্গীত ঐতিহ্য ও শহুরে লোক সংগীতের মনোমুগ্ধকর মিশ্রণ। শনিবার রাত সোয়া ৮টার দিকে কোক স্টুডিও বাংলার বহুল প্রতীক্ষিত “সিজন ৩”-এর চতুর্থ গান হিসেবে “বাজি” গানটি মুক্তি পেয়েছে।
গানটির কম্পোজিশন, পরিচালনার পাশাপাশি গেয়েছেনও শিল্পী ইমন চৌধুরী এবং তার সঙ্গে কণ্ঠশিল্পী হিসেবে রয়েছেন হাশিম মাহমুদ।
১৮০ সুরকার ও শিল্পীদের অংশগ্রহণে ২০২৪ সালের ১৩ এপ্রিল কোক স্টুডিও বাংলার তৃতীয় মৌসুমের প্রচার শুরু হয়েছিল।
হাওয়া সিনেমা মুক্তির কয়েক বছর আগে ‘তোমায় আমি পাইতে পারি বাজি’ নামের হাশিমের একটি গান ভাইরাল হয়েছিলো। সেই গান নিয়ে প্রথম আলোচনায় আসেন এই শিল্পী। সেই গানটিই হাশিম মাহমুদের কণ্ঠে শোনা গেল আবার; যার সংগীত আয়োজন করেছেন ইমন চৌধুরী।
