হোটেল কক্ষ থেকে দক্ষিণী অভিনেতা নাভাসের মরদেহ উদ্ধার

মালয়ালম অভিনেতা কলাভবন নাভাসের (৫১) মরদেহ পাওয়া গেছে কেরালার চোট্টানিক্কারা অঞ্চলের একটি হোটেল কক্ষে। গতকাল শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের

নাভাস একটি চলচ্চিত্রের শুটিংয়ের কাজে ওই হোটেলে অবস্থান করছিলেন। হোটেলের কর্মীরা তাঁর সাড়া না পেয়ে কর্তৃপক্ষকে খবর দেন। এরপর তাঁকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিশের প্রাথমিক ধারণা, হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে।

কলাভবন নাভাস ছিলেন একাধারে মিমিক্রি শিল্পী, নেপথ্য কণ্ঠশিল্পী ও চলচ্চিত্র অভিনেতা। মালয়ালম বিনোদনজগতে তাঁর প্রতিভার বহুমাত্রিক রূপের জন্য তিনি ছিলেন সমাদৃত।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।

এনএএন টিভি