হ্যারি পটার’ সিনেমার তারকা এমা ওয়াটসন ছয় মাসের ড্রাইভিং নিষেধাজ্ঞায়

‘হ্যারি পটার’ সিনেমার তারকা এমা ওয়াটসন ছয় মাসের জন্য গাড়ি চালানোর নিষেধাজ্ঞা পেয়েছেন। দ্রুত গতিতে গাড়ি চালানোর জন্য এই ফল ভুগতে হচ্ছে অভিনেত্রীতে।

গেল বছরের ৩১ জুলাই অক্সফোর্ডে তিনি একটি ৩০ মাইল গতিসীমার রাস্তায় ৩৮ মাইল গতিতে গাড়ি চালিয়েছিলেন। তার ড্রাইভিং লাইসেন্সে আগেই ৯টি পয়েন্ট ছিল। হাই উইকাম ম্যাজিস্ট্রেট আদালতে সম্প্রতি ওয়াটসনকে ১ হাজার ৪৪ পাউন্ড জরিমানা করা হয়। ওইদিনের শুনানিতে ওয়াটসন উপস্থিত ছিলেন না।

শুনানিতে এমা নিজে উপস্থিত ছিলেন না। তার আইনজীবী মার্ক হ্যাসলাম আদালতকে জানান, তিনি বর্তমানে একজন শিক্ষার্থী এবং জরিমানার অর্থ পরিশোধে সক্ষম

আদালতের তথ্য অনুযায়ী, ঘটনার সময় এমার ড্রাইভিং লাইসেন্সে আগেই ৯টি পেনাল্টি পয়েন্ট ছিল। নতুন করে আরও ৩টি পয়েন্ট যুক্ত হওয়ায়, যুক্তরাজ্যের নিয়ম অনুযায়ী, তা স্বয়ংক্রিয়ভাবে ছয় মাসের নিষেধাজ্ঞায় রূপ নেয়।

এটি এমা ওয়াটসনের গত দুই বছরে চতুর্থবারের মতো ট্রাফিক আইন লঙ্ঘন। এর আগে ২০২৩ সালের অক্টোবর ও নভেম্বর এবং ২০২৪ সালের জানুয়ারিতে তিনি আরও তিনটি গতিসীমা লঙ্ঘনের ঘটনায় জড়িত ছিলেন

‘হ্যারি পটার’ সিনেমার মাধ্যমে আন্তর্জাতিক খ্যাতি পাওয়া এমা ওয়াটসন পরবর্তী সময়ে ‘বিউটি অ্যান্ড দ্য বিস্ট’ এবং ‘লিটল উইমেন’ সিনেমায় গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন। পাশাপাশি তিনি নারী অধিকার, শিক্ষাক্ষেত্র ও সামাজিক কার্যক্রম–এর সঙ্গেও সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। এই দুই প্রাক্তন হগওয়ার্টস তারকার একই দিনে ট্রাফিক আইন ভাঙার জন্য শাস্তির রায় পাওয়া যেন এক অদ্ভুত মিলের সৃষ্টি করেছে, যা আবারো তাদেরকে এক জায়গায় এনে দাঁড় করিয়েছে—এবার অবশ্য রূপালি পর্দার বাইরে, যুক্তরাজ্যের সড়ক থেকে দূরে।

 

এনএএন টিভি