টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি এবার নায়িকার মুখোশ ছেড়ে সিনেমায় ভিলেন (খলনায়িকা) হয়ে আসতে চলছেন।
পরিচালক রাজর্ষি দের ‘সাদা রঙের পৃথিবী’ সিনেমায় এমন রূপে ধরা দেবেন এই নায়িকা।
২০০৩ সালে ‘চ্যাম্পিয়ন’ সিনেমায় প্রথম নায়িকা চরিত্রে দেখা যায় তাকে। এতে জিতের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন তিনি।
আরও পড়ুন: ঘুমের মধ্যে পরপারে দক্ষিণী অভিনেতা অজিত কুমারের বাবা
ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা যায়, মুক্তি মণ্ডপ নামে একটি বিধবা আশ্রমকে কেন্দ্র করেই তৈরি হয়েছে সাদা রঙের পৃথিবী সিনেমার প্রেক্ষাপট।
সিনেমার একটি বড় অংশের শ্যুটিং হবে বারাণসীতে।
ইতিমধ্যেই কাস্ট অ্যআন্ড ক্রু-কে নিয়ে সেখানে পৌঁছে গিয়েছেন পরিচালক। সেখানে বিশ্বনথের মন্দিরে পুজো দিয়ে শুরু হচ্ছে সিনেমার শ্যুটিং।
আরও পড়ুন: সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে গ্রেফতার, পুতিন জেলে!
দ্বৈত চরিত্রের জন্য শ্রাবন্তীকে ভাবা সঠিক সিদ্ধান্ত বলে মনে করেন পরিচালক রাজর্ষি দে।
একদিকে দেবী চৌধুরানির মতো চরিত্র তো অন্যদিকে প্রথমবার নেগেটিভ ভূমিকায় পর্দায় আবির্ভাব ঘটবে শ্রাবন্তীর।
আরও পড়ুন: সিনেমার মতো বাস্তবেও দেখালাম: শাকিব খান
শ্রাবন্তী ছাড়াও রাজর্ষির সিনেমাতে অভিনয় করছেন অরিন্দম শীল, সৌরসেনী মৈত্র, দেবলীনা কুমার ও ঋতব্রত মুখোপাধ্যায়ের মতো টলিপাড়ার নামজাদা তারকারা।
