আন্তার্জাতিক ক্রিকেট থেকে জলভেজা নয়নে কান্না জড়ানো কন্ঠে অবসরের ঘোষণা দিয়েছেন ক্রিকেটার তামিম ইকবাল।
এদিকে, প্রিয় ক্রিকেটারের এমন অপ্রত্যাশিত সিদ্ধান্তে হতবাক অনুরাগীরা, বাদ পড়েননি জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরিও।
ক্রিকেটার তামিম ইকবালের আচমকা এমন সিদ্ধান্তে হতভম্ব বাকহীন পূজা চেরি, এমন তথ্য জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পূজা লিখেছেন,
‘বাংলাদেশের সর্বকালের সেরা ড্যাশিং ওপেনার নিঃসন্দেহে তামিম ইকবাল ভাই। বিশ্বকাপের আগ মুহূর্তে তামিম ভাইয়ের এমন বিদায় সত্যি মেনে নেওয়া কঠিন ও কষ্টসাধ্য।
‘এই মুহূর্তে তামিম ইকবাল ভাইয়ের বিদায় বাংলাদেশ ক্রিকেটের জন্য দুঃসংবাদ। একজন তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেটের গর্ব।’
‘যতদিন ক্রিকেট থাকবে ততোদিন ক্রিকেট পাগল বাঙালি আপনাকে মনে রাখবে। ভালো থাকবেন প্রিয় তামিম ইকবাল ভাই’’
প্রসঙ্গত, গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের একটি হোটেলে সংবাদ সম্মেলন করে সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান তামিম।
গত বছর ১৬ জুলাই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন ৩৪ বছর বয়সী তামিম।
এবার ওয়ানডে ও টেস্ট থেকেও অবসরের ঘোষণা দিলেন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা ওপেনার।
আরও পড়ুন:
- যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
- বন্দরে বিচার সালিশি বৈঠকে ছুরিকাঘাতে যুবক খুন!
- একাধিক গৃহকর্মীকে যৌন নির্যাতন, উপসচিব বরখাস্ত
- আগারগাঁও-মতিঝিলে পরীক্ষামূলক মেট্রোরেল চলবে আজ
- ডিজনি তারকা ও পপ গায়িকা কোকো লি আত্মহত্যা করেছেন
- আওয়ামী লীগ সরকার গণতন্ত্রের ধারাবাহিকতা চায় : প্রধানমন্ত্রী
- ক্যাডেট কলেজের শিক্ষার্থী প্রতি সরকারি ব্যয় ৫ লাখ ৩৪ হাজার টাকা
- হাসপাতালে কিশোরীকে ধর্ষণের অভিযোগে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা

Comments are closed.