সম্প্রতি অভিনেতা কার্তিক আরিয়ান তার শচীন নামে এক দেহরক্ষীর বিয়েতে উপস্থিত হয়েছিলেন।
কিন্তু এদিন তার দেহরক্ষীর বিয়ের কয়েকটি ছবি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করতেই ধেয়ে আসে কটাক্ষের বাণ।
এমনিতেই ভক্তদের চোখে একেবারেই ‘ডাউন টু আর্থ’ তিনি। মাঝেমধ্যেই ভক্তদের সঙ্গে বিভিন্ন ভিডিও ভাইরাল হয় অভিনেতার।
ভক্তদের একটাই প্রশ্ন, বিয়েতে কেন ক্যাজুয়াল পোশাক পরে গেলেন তিনি?
ঘটনার সূত্রপাত শুরু হয় মূলত কার্তিক আরিয়ানের দেহরক্ষী শচীনের বিয়ে নিয়ে।
দেহরক্ষী শচীনের বিয়েতে উপস্থিত থেকে জমিয়ে মজা করেছেন, আড্ডা দিয়েছেন ও নতুন বর-কণের সঙ্গে একাধিক ছবি তুলেছেন।
আর সেই ছবিই ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। যেখানে তাকে দেখা যাচ্ছে, একটি ক্যাজুয়াল হলুদ শার্ট ও জিন্সে।
ছবিগুলো শেয়ার করে কার্তিক তার দেহরক্ষী শচীনের জন্য একটি মিষ্টি বার্তাও দিয়ে লিখেছেন, অভিনন্দন শচীন-সুরেখা। শুভ বিবাহিত জীবন, এগিয়ে যাও।
একটি ছবিতে কার্তিককে শচীনের ঘাড় ধরে ক্যামেরার সামনে হাসতে দেখা যায়।
অন্যটিতে শচীন ও তার স্ত্রী সুরেখাকে নিয়ে একটি সেলফি তুলতে দেখা যায় নায়ককে।
অনেক ভক্ত তার দেহরক্ষীর জন্য কার্তিকের মিষ্টি অঙ্গভঙ্গির প্রতিক্রিয়া জানালেও কেউ কেউ কটাক্ষ করতেও ছাড়েননি।
আরও পড়ুন:
- ফেসবুকে ক্ষমা চেয়ে যুবকের আত্মহত্যা
- বাবার হাতে খুন ১২ বছরের রায়হান!
- ’আন্তর্জাতিক শ্রমিক দিবস‘-এ বিএনপির শ্রমিক সমাবেশ
- ভারতে অভিনেত্রী সামান্থার নামে মন্দির
- গাজীপুরে কারখানার কম্প্রেসার রুমে বিস্ফোরণ; দগ্ধ ১৬
- কয়লাসংকটে বন্ধ হচ্ছে পায়রা বিদ্যুৎ কেন্দ্রও
- নোমান-রাকিব হত্যা মামলার আরও ৪ আসামি গ্রেফতার
- রাজধানীতে গ্যাসলাইন বিস্ফোরণে বাবা-মেয়েসহ দগ্ধ ১১
- রাজবাড়ীতে সিএনজি উল্টে চালক নিহত
- দীঘিনালায় বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার
- পুনর্নির্ধারণ করা হয়েছে ডলার এর দাম
- হজযাত্রীদের বায়োমেট্রিক ভিসার আবেদনের সময় বেড়েছে
- বাল্যবিবাহের তালিকায় এশিয়ায় শীর্ষস্থানে বাংলাদেশ
- এশিয়া কাপের পরিবর্তে পাঁচ জাতির টুর্নামেন্ট হতে পারে

Comments are closed.