মার্কিন সুপার মডেল জিজি হাদিদ এবার মাদককান্ডে আটক!

বেশ কিছুদিন আগেই বলিউড তারকা বরুণ ধাওয়ানের চুমু-কাণ্ডের কারণে আলোচনায় উঠে এসেছিলেন মার্কিন সুপার মডেল জিজি হাদিদ। সেই রেশ কাটতে না কাটতেই ফের তার নাম উঠলো সংবাদমাধ্যমে। তবে এবারের অভিযোগ গুরুতর, গাঁজাসহ ওয়েন রবার্টস আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হয়েছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনের তথ্যানুসারে জানা যায়,

‘চলতি মাসের প্রথম দিকে প্যারিস ফ্যাশন উইকের কারণে ফ্রান্সে উপস্থিত ছিলেন জিজি। তার দিন কয়েক পরই ঘটে এই ঘটনা।

কেম্যান আইল্যান্ডস থেকে আমেরিকায় ফেরার পথে বিমানবন্দরে গাঁজাসহ ধরা পড়েন জিজি ও তার খুব কাছের বন্ধু লিয়া নিকোল ম্যাকার্থি।

ঘটনা সূত্রে জানা গেছে,

‘জিজি-লিয়ার কাছে থাকা মাদকের পরিমাণ ছিল মাত্রাতিরিক্ত। বিদেশ থেকে আমেরিকায় মাদক পাচার করার সন্দেহে তাদের গ্রেফতার করা হয়।’

‘মাথাপিছু এক হাজার আমেরিকান ডলার জরিমানা দিয়ে হাজতবাস থেকে রেহাই পান জিজি ও লিয়া।’

উল্লেখ্য, মাদকের সঙ্গে জিজির সখ্যতার ঘটনা নতুন নয়। এর আগে, ২০১৫ সালে ‘ভিক্টোরিয়াস সিক্রেট’-এর একটি অনুষ্ঠানে কোকেনের নেশা করার অভিযোগ উঠেছিলো। তবে সে সময় এ অভিযোগ অস্বীকার করেছিলেন তিনি।

আরও পড়ুন:

এনএএন টিভি