ভারতের জনপ্রিয় দক্ষিণী অভিনেতা সুরিয়ার জন্মদিন উপলক্ষে ব্যানার টাঙাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেছেন তার দুই তরুণ ভক্ত।
এ ঘটনায় ওই দুই ভক্তের পরিবারের পাশে দাঁড়িয়েছেন নায়ক।
জানা গেছে, সুরিয়া শোক প্রকাশের পাশাপাশি মৃত দুই ভক্তের পরিবারকে আর্থিক সহয়তা করেছেন।
সেই সঙ্গে পরিবারের একজনের চাকরির প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।
পুলিশ সূত্রে জানা গেছে, অন্ধ্র প্রদেশের পালনাডু জেলার মপুলাভারিপালেম গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাক্কা ভেঙ্কটেশ ও পলুরি সাই মারা যান।
দু’জনই অভিনেতা সুরিয়ার ব্যানার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন।
ফ্লেক্সের একটি রড ওভারহেড বৈদ্যুতিক তারের সংস্পর্শে এলে এ ঘটনা ঘটে।
ঘটনাস্থলেই ওই দুই যুবকের মৃত্যু হয়।
এদিকে মর্মান্তিক এই ঘটনা মুহূর্তে পৌঁছে যায় অভিনেতা সুরিয়ার কাছেও।
অভিনেতা শোক প্রকাশ করে বলেন, ‘আমার গভীর সমবেদনা রয়েছে এই দুই পরিবারের প্রতি।
এ ঘটনার আকস্মিকতায় হতবাক আমি।
উল্লেখ্য, দক্ষিণের জগতের খুব বিখ্যাত নাম সুরিয়া।
সাম্প্রতিক সময়ে অভিনেতার ‘সুরারাই পোত্রু’ ও ‘জয় ভীম’ সিনেমা বেশ আলোড়ন ফেলে দিয়েছিল।
সম্প্রতি সুরিয়ার বলিউডে পা রাখার কথাও শোনা যাচ্ছে।
‘রং দে বাসন্তী’ খ্যাত পরিচালক রাকেশ ওম প্রকাশ মেহরার সঙ্গে কাজের কথা চলছে সুরিয়ার।
মহাভারতের কর্ণ চরিত্রটিকে নিয়েই ওম প্রকাশ একটি সিনেমা তৈরি করতে চলেছেন, আর তাতে কর্ণের চরিত্রে দেখা যাবে সুরিয়াকে।
বর্তমানে নিজের আসন্ন চলচ্চিত্র ‘কাঙ্গুভা’ নিয়ে ব্যস্ত রয়েছেন সুরিয়া।
সম্প্রতি সিনেমাটির ফার্স্ট লুক পোস্টার প্রকাশ হয়েছে। সূত্র : পিংকভিলা।
আরও পড়ুন :
- রোহিঙ্গাকে ঘর থেকে তুলে নিয়ে পিটিয়ে ও চোখ উপড়ে হত্যা
- বন্ধুর বোনকে রক্ত দিতে গিয়ে কলেজছাত্রের প্রাণহানি
- মশাদের উৎপাত কমানোর কার্যকরী উপায়
- দেশের উদ্দেশে রোম ছেড়েছেন প্রধানমন্ত্রী
- ইতালি থেকে দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী
- কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু
- ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
- গ্রিসে অগ্নিনির্বাপক বিমান বিধ্বস্ত : নিহত ২ পাইলট
- লুডু খেলা নিয়ে বন্ধুর সাথে ঝগড়া; যুবকের প্রাণহানি

Comments are closed.