রাধা-কৃষ্ণ, রোমিও-জুলিয়েটের মতো যুগল প্রেমের গল্পের মতোই আরও এক বাস্তবিক নিদর্শন সম্প্রতি সামনে এসেছে। কৃষ্ণ সাগরের উপকূলীয় তুুরস্কের শহর সিনোপ প্রদেশের বাসিন্দা ইসেভিট ওকুজকু ২৪ বছর ধরে একটি বাসস্ট্যান্ডে হারানো প্রেম খুঁজে চলেছেন।
ওকুজকু তার দেখা সেই প্রেমের ফিরে আসার অপেক্ষায় আছেন। কারণ তিনি সেই নারীকে ভালোবাসেন। তার এই ভালোবাসার গল্প স্থানীয়দের মন কেড়েছে।
ওকুজকু তার এই ভালোবাসার গল্প সম্প্রতি শেয়ার করেছেন। তিনি জানিয়েছেন,
‘এই বাসস্ট্যান্ডে তিনি তার স্বপ্নের নারীর দেখা পেয়েছিলেন। একটু দুর্ঘটনা না হওয়া পর্যন্ত তাদের প্রেম স্বাভাবিকভাবে চলেছিল।’
তিনি আরও জানান,
‘অল্প বয়সে ওকুজকু একটি অসুস্থতায় আক্রান্ত হন। এটি তাকে ধীরে ধীরে দৃষ্টিশক্তি হারাতে বাধ্য করে। অনেক চিকিৎসার পরও তিনি সফল হননি।’
‘দুঃখের বিষয়, যে নারীকে ওকুজকু ভালোবাসতেন, তিনি ইস্তাম্বুল চলে যান এবং আর ফিরে আসেননি।’
‘দীর্ঘ সময় পার হওয়ার পরও এখনও প্রেমিকার ফিরে আসার বিষয়ে আশাবাদী ওকুজকু।’
‘তার বিশ্বাস, একদিন তার প্রিয়া এই বাসস্ট্যান্ডে ফিরে আসবে। এই আশাকে আঁকড়ে ধরে দিনের পর দিন অপেক্ষা করে চলেছেন তিনি।’
ওকুজকু প্রসঙ্গে জানা যায়, তার একটি ভাই ছাড়া ওকুজকুর আর কেউ নেই। একজন তাকে দয়া করে একটি কন্টেইনার হাউস দিয়েছিলেন, সেখানে তিনি বিশ্রাম নেন। তাকে সারাদিন এই বাসস্ট্যান্ডে পাওয়া যায়। তার কারণে ওই বাসস্ট্যান্ডটি ‘আশিক ইসেভিট’ বা প্রেমিক ইসেভিট নামে খ্যাতি পেয়েছে।
আরও পড়ুন:
