দ্রুত ইসরায়েল ছাড়ার নির্দেশ চীনা নাগরিকদের 

মধ্যপ্রাচ্যের মরু প্রান্তরে ইরান ও দখলদার ইসরায়েলের মধ্যকার চলমান সংঘাত ক্রমেই জটিল দিকে যাচ্ছে। পাল্টাপাল্টি হামলায় বিধ্বংসী সংঘাতে মেতেছে দুই পক্ষই। এ পরিস্থিতিতে ইসরায়েল থেকে চীনের নাগরিকদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলে অবস্থিত চীনা দূতাবাস।

মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

চীনের তেল আবিবস্থ দূতাবাস মঙ্গলবার (১৭ জুন) এক জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করে চীনা নাগরিকদের ইসরায়েল ত্যাগ করতে বলেছে। দূতাবাস জানিয়েছে যে, ইসরায়েলে নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত জটিল ও পরিবর্তনশীল হয়ে উঠেছে, বিশেষ করে ইরান-ইসরায়েল সংঘর্ষের কারণে। এছাড়া, ইসরায়েলের আকাশসীমা বন্ধ থাকায় বিমান চলাচল কঠিন হয়ে পড়েছে। তাই, চীনা নাগরিকদের স্থল সীমান্ত, বিশেষ করে জর্ডান সীমান্ত দিয়ে ইসরায়েল ত্যাগ করার পরামর্শ দেওয়া হয়েছে। দূতাবাস তাদের ওয়েচ্যাট চ্যানেলের মাধ্যমে এই তথ্য দ্রুত প্রচার করেছে ।

দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “ইসরায়েলে অবস্থানরত চীনা নাগরিকদের প্রতি আমাদের পরামর্শ, নিরাপদ কোনো সীমান্ত দিয়ে অবিলম্বে দেশটি ত্যাগ করুন। বিশেষ করে জর্ডানের সীমান্ত ব্যবহার করার সুপারিশ করা হচ্ছে।
ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি সামরিক সংঘাতের প্রেক্ষিতে মধ্যপ্রাচ্যজুড়ে নিরাপত্তা হুমকি চরমে উঠেছে। বৈশ্বিক পরাশক্তিগুলোর নাগরিকদের সরিয়ে নেওয়ার তৎপরতা সংকটের গভীরতা নির্দেশ করে। পরিস্থিতি আরও অবনতির দিকে গেলে আন্তর্জাতিক হস্তক্ষেপ এবং মানবিক সহায়তার প্রয়োজনীয়তা দেখা দিতে পারে।

চীনা দূতাবাস জানায়, ইসরায়েলের আকাশসীমা বন্ধ থাকায় বাণিজ্যিক ফ্লাইটের মাধ্যমে দেশ ত্যাগ করা সম্ভব নয়। তাই চীনা নাগরিকদের জর্ডান সীমান্ত দিয়ে স্থলপথে ইসরায়েল ত্যাগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

দূতাবাসের এই সতর্কবার্তা চীনের ইউচ্যাট চ্যানেলে প্রকাশিত হয়েছে, যাতে ইসরায়েলে অবস্থানরত চীনা নাগরিকরা দ্রুত তথ্য পেতে পারেন। এছাড়া, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ও ইসরায়েলে অবস্থানরত নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সতর্কতা জারি করেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একই দিন তেহরানে অবস্থানরত মার্কিন নাগরিকদের দ্রুত ইরান ত্যাগ করার আহ্বান জানান। ইরানের পারমাণবিক কর্মকাণ্ড এবং ইসরায়েলের বিরুদ্ধে সামরিক হামলার প্রেক্ষাপটে এই সতর্কতা জারি করা হয়।

ভারতীয় নাগরিকদের অবস্থা
ইসরায়েলে বসবাসরত দক্ষিণ ভারতের অনেক নাগরিক গভীর উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন। কন্নড় প্রদেশের প্রদীপ কোইলা জানান, “হোম ফ্রন্ট কমান্ড অ্যাপ আমাদের রিয়েল-টাইম সতর্কতা দিচ্ছে। আশ্রয়কেন্দ্রগুলোতে মানুষ নিরাপদে আছেন, তবে আতঙ্ক থেকেই যাচ্ছে।”
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ২৪ ঘণ্টার হেল্পলাইন চালু করেছে এবং ইসরায়েলি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করছে।

চীন ছাড়াও আরও কয়েকটি দেশ তাদের নাগরিকদের ইসরায়েল ত্যাগ করতে বলেছে। এর মধ্যে রয়েছে ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, কানাডা, উত্তর মেসিডোনিয়া।
এই দেশগুলো নাগরিকদের সতর্ক করেছে যে ইসরায়েলের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকি এবং যুদ্ধ পরিস্থিতির কারণে।

এদিকে, চীনের পক্ষ থেকে ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা কমানোর জন্য উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানানো হয়েছে।

 

এন এ এন টিভি