ইউক্রেনের বাখমুত শহরে গত পাঁচ মাসে ২০ হাজারের বেশি রুশ যোদ্ধা নিহত হয়েছেন।
এ সময়ে আহত হয়েছেন ৮০ লাখ রাশিয়ান সেনা। আর নিহতদের মধ্যে অর্ধেকই ভাড়াটে সেনাবাহিনী ওয়াগনার গ্রুপের সদস্য।
সোমবার (১ মে) গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে এমন তথ্য প্রকাশ করেছে হোয়াইট হাউস।
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন।
গত বছর থেকেই ডনবাস প্রদেশের বাখমুত শহরের দখলে নিতে লড়াই করছে রাশিয়া। দুই দেশের মধ্যে যুদ্ধ শুরুর পর এই বাখমুতেই সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে।
যুদ্ধ শুরুর আগে বাখমুতে প্রায় ৭০ হাজার মানুষের বসবাস ছিল। কিন্তু বর্তমানে মাত্র কয়েকশ বেসামরিক রয়ে গেছেন।
সামরিক বিশেষজ্ঞরা জানিয়েছেন,
যুদ্ধক্ষেত্রে বাখমুতের জয় বড় কোনো প্রভাব ফেলবে না। কিন্তু রাশিয়া কোনো এক অজানা কারণে প্রায় ১০ মাস ধরে এক শহরের পেছনে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করেছে।
ইউক্রেনের সেনারা বাখমুত থেকে সরে যাওয়ার ইঙ্গিত দিলেও প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির নির্দেশ অনুযায়ী তারা এখনো সেখানে আছেন। মূলত তারা এখন চাইছেন, যতটা সম্ভব রুশ বাহিনীর ক্ষতি করতে।
জন কিরবি বলেছেন, ‘ডনবাসের বাখমুতে রাশিয়ার অভিযান ব্যর্থ হয়েছে। রাশিয়া গুরুত্বপূর্ণ এবং বৃহৎ অঞ্চল দখলে ব্যর্থ হয়েছে। আমরা ধারণা করছি রাশিয়ার প্রায় ১ লাখ সেনা হতাহত হয়েছেন। এরমধ্যে হামলায় অংশ নেওয়া ২০ হাজার মৃত সেনা রয়েছেন।’
তবে বাখমুতে ইউক্রেনের কতজন সেনা নিহত হয়েছেন সেই তথ্য জানাবেন না বলে জানিয়েছেন কিরবি। তিনি বলেছেন, ‘ইউক্রেনীয়রা এখানে ভিকটিম।’
এদিকে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো কিরবির এ দাবির সত্যতা যাচাই করতে পারেনি।
আরও পড়ুন:
- বিশ্বের দ্বিতীয় স্থানে আছে ঢাকার অস্বাস্থ্যকর বায়ু
- এসএসসি পরীক্ষায় সব প্রশ্নের উত্তর দিতে পারায় শিক্ষার্থীর আত্মহত্যা
- শাহবাগে দুলাভাইয়ের রডের আঘাতে শ্যালকের মৃত্যু
- মহান মে দিবসে প্রবাসী দের ন্যায্য অধিকার সহ বিভিন্ন দাবী তুলে ধরেছেন
- খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি
- সাফল্যের স্বপ্ন দেখাচ্ছে পূজা-সজলের ‘জ্বীন’
- ‘কবরে অক্ষত লাশ’ জান্নাতি হওয়ার আলামত কী?
- দিনাজপুরে ছিনতাইকারী চক্রের ২ সদস্য আটক
- প্রথম সেলস অফিস চালু করেছে ‘এয়ার অ্যাস্ট্রা’
- দেশের মর্যাদা বাড়াতেেই প্রধানমন্ত্রীর বিদেশ সফর
- দুমকিতে ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম স্থগিত ঘোষণা

Comments are closed.