ইরানে রাজধানী তেহরানের পশ্চিম প্রান্তে অবস্থিত একটি গোপন ভূ-গর্ভস্থ পারমাণবিক স্থাপনায় হামলার দাবি করেছে ইসরায়েল। তারা বলছে, ওই স্থাপনায় বিজ্ঞানীরা গোপনে একটি পারমাণবিক অস্ত্র তৈরির জন্য গুরুত্বপূর্ণ উপাদান তৈরি করছিলেন। খবর আল জাজিরার।
এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গোয়েন্দা সংস্থা বিজ্ঞানীদের কর্মকাণ্ড নজরে রাখছিল এবং তাদের নতুন অবস্থান সনাক্ত করার মাধ্যমে গোপন কমপাউন্ডে সুনির্দিষ্ট হামলা চালানো সম্ভব হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, বিজ্ঞানীরা এই ভূ-গর্ভস্থ স্থাপনায় কাজ করছিলেন, যেখানে তারা পূর্বে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের জুন মাসের হামলার পর স্থানান্তরিত হয়েছেন।
তবে ইরান কর্তৃপক্ষ ইসরায়েলের এমন দাবির বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি ইরান কর্তৃপক্ষ।
