ভারতের পূর্বাঞ্চলীয় ওড়িশায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় হতাতের সংখ্যা হু হু করে বাড়ছে। লাইনচ্যুত ও বিধ্বস্ত হওয়া বগির মধ্য থেকে এখনও ভেসে আসছে কান্নার আওয়াজ। এখন পর্যন্ত এই ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮৮ জনে; আহত হয়েছেন ৯ শতাধিক।
ওড়িশা রাজ্যের মুখ্য সচিব প্রদীপ জেনা নিশ্চিত করে বলেন,
‘রাজ্যের রাজধানীর থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরত্বে ঘটে যাওয়া এই ভয়াবহ দুর্ঘটনায় প্রায় ৮৫০ জন আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠানো হয়েছে; এদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর।’
আহতদের চিকিৎসার জন্য রক্তের চাহিদা রয়েছে। একথা জানতে পেরে স্বেচ্ছায় রক্তদানের জন্য বালেশ্বরের হাসপাতালগুলোতে হাজির হয়েছেন শত শত মানুষ। খবর এবিপির
ওড়িশা রাজ্যের মুখ্য সচিব প্রদীপ জেনা বলেন,
‘আমাদের শীর্ষ অগ্রাধিকার এখন (যাত্রীদের) উদ্ধার করা এবং আহতদের স্বাস্থ্য সহায়তা প্রদান করা।
ভারতীয় রেলওয়ের নির্বাহী পরিচালক অমিতাভ শর্মা বলেছেন যে,
‘দুটি যাত্রীবাহী ট্রেন ও মালবাহী ট্রেন দুর্ঘটনায় সক্রিয়ভাবে জড়িত।’
এরই মধ্যে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী জানিয়েছেন,
‘ভয়াবহ এই ট্রেন দুর্ঘটনায় উচ্চ মাত্রার তদন্ত শুরু হয়েছে। এছাড়া ওড়িশায় এক দিনের শোক ঘোষণা করা হয়েছে।’
এদিকে, দুর্ঘটনাকবলিত ট্রেনটিতে বাংলাদেশি যাত্রী থাকতে পারে। চিকিৎসার জন্য অনেক বাংলাদেশি এই ট্রেনে কলকাতা থেকে চেন্নাই যাতায়াত করেন।
দুর্ঘটনায় কোনো বাংলাদেশি থাকলে তাদের তথ্য জানতে হটলাইন (+৯১৯০৩৮৩৫৩৫৩৩ হোয়াটসঅ্যাপ) নম্বর দিয়েছে কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন।
শুক্রবার (০২ জেুন) রাতে উপ-হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই হটলাইনের কথা জানিয়েছে।
আরও পড়ুন:
- কোটালীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে আগুন
- হাসপাতালে স্বামীর লাশ রেখে স্ত্রী উধাও
- বিশ্বে আরও ১১৬ জনের মৃত্যু করোনায়
- ডলার সংকটের মধ্যে কমেছে প্রবাসী আয়
- ভারতে দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ২৩৩
- ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ওড়িশায় এক দিনের শোক
- ভিটামিন সি শরীর এর পাশাপাশি ত্বকের যত্নও নেয়
- কবি নজরুল কলেজ শাখা ছাত্রলীগ সভাপতির মৃত্যু
- সাবেক মন্ত্রী আফছারুলের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- নারায়ণগঞ্জে যুবলীগ-ছাত্রলীগের সংর্ঘষে বাবুর্চির মৃত্যু
- আমি যে শুধু নামেই হিরো না, চলচ্চিত্র জগতেও হিরো
- রাজধানীর ধানমন্ডি লেক থেকে কিশোরের মরদেহ উদ্ধার
- আগামী অর্থবছরে মূল্যস্ফীতির হার ৬ শতাংশ রাখার লক্ষ্যে
- ইসদাইরে অন্তঃসত্বা স্ত্রী ও স্বামীসহ ৪ জনকে পিটিয়ে আহত
- ভারতের ওড়িশায় দুই ট্রেনের সংঘর্ষ; বাংলাদেশি থাকার শঙ্কা
- ড. সেলিম মাহমুদ : নতুন প্রজন্ম শেখ হাসিনাকে সমর্থন করবে
