রাজধানীর ধানমন্ডি লেক থেকে কিশোরের মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে অজ্ঞাতপরিচয় এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (৩ জুন) সকাল সাড়ে ৮টার দিকে ফায়ার সার্ভিস সদস্যরা তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসে কন্ট্রোল রুমের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন গণমাধ্যমকে বলেন,

‘সকাল আটটার দিকে লেকে মরদেহ পড়ে থাকার খবর পাই। পরে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে যায়।

সকাল সাড়ে ৮টার দিকে মরদেহটি উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে নিহত কিশোরের নামপরিচয় এখনো জানা যায়নি।’

আরও পড়ুন:

এনএএন টিভি