লঞ্চ থেকে পড়ে মোঃ শাহাজাহান নামে ক্যানসার আক্রান্ত এক যাত্রী নিখোঁজ হয়েছেন।
শুক্রবার রাত ৯টার দিকে ভোলার লালমোহন উপজেলার হাকিমুদ্দিন লঞ্চঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ সময় লঞ্চের কর্মীরা ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়েও ওই যাত্রীকে উদ্ধার করতে পারেননি।
নিখোঁজ যাত্রী শাহাজাহান শশীভূষণ থানার এওয়াজপুর ইউনিয়নের বাসিন্দা।
লঞ্চের অন্য যাত্রীরা জানান, নিখোঁজ শাহাজান একজন ক্যানসার রোগী।
তার স্ত্রী ও এক সন্তানকে নিয়ে চিকিৎসার জন্য ঢাকা যাচ্ছিলেন। তিনি ডেকের যাত্রী ছিলেন।
এক সময় তিনি লঞ্চের পেছনের দিকে যান। এ সময় পা পিছলে নদীতে পড়ে যান।
লঞ্চের মাস্টার মো. নোমান জানান, ওই যাত্রী লঞ্চ থেকে নদীতে পড়ে নিখোঁজ হয়েছেন। উদ্ধারের চেষ্টা করেও তার সন্ধান পাওয়া যায়নি।
আরও পড়ুন :
- ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ওড়িশায় এক দিনের শোক
- লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় ৩ সিএনজি যাত্রী নিহত, আহত ৫
- কোটালীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে আগুন
- সাংবাদিকরা বিরক্তি প্রকাশ করেছেন সাউন্ড সিস্টেমের সমস্যায়
- চুলের সৌন্দর্য ধরে রাখতে ব্যবহার করেন পান পাতা
- অফিসে আট ঘণ্টার ৬ ঘণ্টাই থাকেন বাথরুমে, চাকরি হারালেন যুবক
- আমি যে শুধু নামেই হিরো না, চলচ্চিত্র জগতেও হিরো
- আঙ্কারার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- আঙ্কারার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- রুপগঞ্জ একতা ব্লাড সমাজকল্যাণ সংস্থার জন্মদিন আজ
- বড় ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা মামলার দায়ে সংবাদ সম্মেলন ছোটো ভাইদের
- নোয়াখালীতে আম গাছ থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু
- আগামী ১৪ জুন থেকে অনলাইনে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু
