কোরিয়ায় জনপ্রিয় খাবার ‘হট ডগ’ কেন নিষিদ্ধ করলেন কিম?

উত্তর কোরিয়ায় জনপ্রিয় খাবার ‘হট ডগ’ নিষিদ্ধ করেছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। পশ্চিমা সংস্কৃতির অনুপ্রবেশ ঠেকাতে তিনি এই কঠোর পদক্ষেপ নিয়েছেন।

মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

কিম জং উন মনে করেন, যুক্তরাষ্ট্র থেকে উদ্বুদ্ধ হয়ে দক্ষিণ কোরিয়ায় সসেজ চালু হয়েছিল। সুতরাং উত্তর কোরীয়দের এই খাবার খাওয়া বিশ্বাসঘাতকতার শামিল।

সম্প্রতি এক আদেশে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন বলেন, যারা এই নিষেধাজ্ঞা অমান্য করবে, তাদেরকে কুখ্যাত শ্রম শিবিরে সাজা খাটতে হবে।

কিমের মতে, হট ডগের মতো খাবার পুঁজিবাদের প্রতিনিধিত্ব করে। সুতরাং এ ধরনের খাবার উত্তর কোরিয়ায় চলবে না।

হট ডগ উত্তর কোরিয়ায় ‘বুদা জিগাই’ নামে পরিচিত। পশ্চিমাপন্থি প্রতিবেশি দেশ দক্ষিণ কোরিয়া থেকে এই খাবার উত্তর কোরিয়ায় এসেছে। এ জন্য এটির বিক্রি ও খাওয়া নিষিদ্ধ করেছেন স্বৈরশাসক কিম জং উন।

১৯৫০ সালে কোরিয়া যুদ্ধের সময়ে মার্কিন সেনারা মাংস দিয়ে বিশেষ এক ধরনের খাবার তৈরি করেছিলেন। কালক্রমে খাবারটি হট ডগ হিসেবে পরিচিতি পায়। একই আদলে তৈরি করা খাবার ‘আর্মি বেস স্টু’ এক সময় কোরিয়ানদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে।

আরও পড়ুন: পারমাণবিক যুদ্ধের সতর্কবার্তা কিমের

২০১৭ সাল থেকে উত্তর কোরিয়ার ফুটপাতে ‘বুদা জিগাই’ নামের হট ডগ বিক্রি শুরু হয়। মাত্র কয়েক বছরের মধ্যে খাবারটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে উত্তর কোরিয়ায়।

এনএএন টিভি