বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে স্মোট্রিচ বলেন, যদি হামাস আত্মসমর্পণ, নিরস্ত্রীকরণ এবং ইসরায়েলি বন্দিদের মুক্তি দিতে অস্বীকার করে, তবে ইসরায়েল প্রতি সপ্তাহে গাজার একটি অংশ দখল করে নেবে এবং চার সপ্তাহের মধ্যে পুরো দখল প্রক্রিয়া সম্পন্ন করবে।
তিনি বলেন, প্রথমে ফিলিস্তিনিদের দক্ষিণ গাজায় যেতে বলা হবে।
এই ডানপন্থী মন্ত্রীর দখল পরিকল্পনা এমন একসময় সামনে এলো, যখন ইসরায়েলি সেনারা গাজা নগরীতে আরো গভীরভাবে প্রবেশ করছে, যার লক্ষ্য শহরটি দখল করা এবং সেখানে বসবাসকারী প্রায় ১০ লাখ ফিলিস্তিনিকে জোরপূর্বক উচ্ছেদ করা।
গাজা সিটিতে ইসরায়েলের তীব্র হামলার নিন্দা জানানো হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস গত সপ্তাহে সতর্ক করে বলেন, এই সামরিক অভিযান বিপুল প্রাণহানি ও ধ্বংস ডেকে আনবে।