ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল, সহায়তার প্রস্তাব দিলো ফিলিস্তিনি কর্তৃপক্ষ!

ইসরাইল অধিকৃত জেরুজালেম সংলগ্ন বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে দাবানল। গেল সপ্তাহেও ভয়াবহ দাবানলের কবলে পড়ে ইসরাইল। সেই সময়ের মতো এবারও আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে স্থানীয় কর্তৃপক্ষকে।

সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইলকে একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, জেরুজালেম এলাকায় আগুন নেভাতে সাহায্য করার জন্য ফিলিস্তিনি কর্তৃপক্ষ অগ্নিনির্বাপক দল পাঠানোর প্রস্তাব দিয়েছে।

ইসরাইল এখনও সেই প্রস্তাবে কোনো সাড়া দেয়নি বলে জানা গেছে।

তবে অতীতে, ফিলিস্তিনি কর্তৃপক্ষের অগ্নিনির্বাপণ দলগুলো ইসরাইলে বড় আকারের আগুন নেভাতে সহায়তা করেছে বলে জানানো হয় প্রতিবেদনে।

এদিকে আগুন নেভাতে এরইমধ্যে আন্তর্জাতিক সহায়তার আবেদন জানিয়েছে ইসরাইল।

এনএএন টিভি

Share this news as a Photo Card