ভারতের দিল্লিতে উড্ডয়নের আগমূহর্তে ইন্ডিগো এয়ারলাইন্সের বিমানের ইঞ্জিনে আগুন(ভিডিও)

দিল্লি বিমানবন্দর থেকে বেঙ্গালুরু উড়ে যাওয়ার সময় ইন্ডিগো বিমানে বড় দুর্ঘটনা। ১৮৪ জন যাত্রী নিয়ে উড়ে যাওয়ার সময় ইন্ডিগো-র 6E-2131-র বিমান টেক অফের ঠিক পরেই ইঞ্জিনে আগুন ধরে যায়। গতকাল, রাত ১১ টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। বরাত জোরে রক্ষা পান বিমানের ১৮৪জন যাত্রী। মধ্যরাতে তাঁদের অন্য একটা বিমানের মাধ্যমে গন্তব্যে পাঠানো হয়।