ভারতের আহমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশে যাত্রার কয়েক মিনিটের মধ্যে । একটি আবাসিক ভবনের ওপর এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার পর ঘটনাস্থল থেকে কমপক্ষে ৩০ জন যাত্রী নিহত হয়েছেন। উড়োজাহাজে মোট ২৪২ জন যাত্রী ছিলেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুরে আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করার কিছুক্ষণ পরই বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনারটি বিধ্বস্ত হয়।
এয়ার ইন্ডিয়া জানিয়েছে, উড়োজাহাজটি ব্রিটিশ রাজধানী লন্ডনের দক্ষিণে অবস্থিত গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশে যাচ্ছিল। উড়োজাহাজটিতে মোট ২৪২ জন আরোহী ছিলেন, যার মধ্যে ছিলেন ২ জন পাইলট ও ১০ জন ক্রু সদস্য। যাত্রীদের মধ্যে ৫৩ জন ছিলেন ব্রিটিশ নাগরিক, একজন কানাডার এবং সাতজন পর্তুগালের। বাকি সবাই ভারতীয়।
পুলিশ জানিয়েছে, উড়োজাহাজটি আহমেদাবাদ বিমানবন্দরের কাছে একটি আবাসিক এলাকায় ভেঙে পড়ে।
একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা সাংবাদিকদের বলেন, ‘যে ভবনটির ওপর উড়োজাহাজটি ভেঙে পড়েছে, তা চিকিৎসকদের হোস্টেল। আমরা ইতিমধ্যে ৭০ থেকে ৮০ শতাংশ এলাকায় অভিযান চালিয়েছি, শিগগির বাকি অংশেও অভিযান চালানো হবে।’
স্থানীয় বিমানবন্দরের নিয়ন্ত্রণকক্ষ (এয়ার ট্রাফিক কন্ট্রোল) জানায়, দুপুর দেড়টার কিছু পরে রানওয়ে ২৩ থেকে উড়োজাহাজটি উড্ডয়ন করে। এরপরই ‘মে ডে’ সংকেত পাঠায়, এবং কিছুক্ষণ পর সেটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, বিমানটি উচ্চতা নিতে ব্যর্থ হয়ে নিচু দিয়ে উড়ে যাচ্ছিল এবং পরে একটি ভবনের ওপর আছড়ে পড়ে, সঙ্গে সঙ্গে তা আগুনের গোলায় পরিণত হয়।
ভারতের সিএনএন নিউজ-১৮ টেলিভিশন চ্যানেল জানিয়েছে, উড়োজাহাজটি সরকারি বি জে মেডিকেল কলেজের হোস্টেলের খাওয়ারঘরের ওপর ভেঙে পড়ে। এতে অনেক মেডিকেলশিক্ষার্থীও প্রাণ হারিয়েছেন। টেলিভিশন চ্যানেলে উড়োজাহাজের ধ্বংসাবশেষ ভবনের ওপর আটকে থাকতে দেখা গেছে।
উদ্ধারকর্মীরা জানিয়েছেন, ঘটনাস্থল থেকে অন্তত ৩০ থেকে ৩৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে। আরও অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং জানিয়েছেন, তিনি সংশ্লিষ্ট মন্ত্রী ও উদ্ধারকর্মীদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন।
রয়টার্সকে একটি সূত্র জানিয়েছে, উড়োজাহাজে ২১৭ জন প্রাপ্তবয়স্ক, ১১টি শিশু ও দুটি নবজাতক ছিল। এয়ার ইন্ডিয়া জানিয়েছে, যাত্রীদের মধ্যে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, সাতজন পর্তুগিজ ও একজন কানাডীয় নাগরিক ছিলেন।
উড়োজাহাজ পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪ জানিয়েছে, বিধ্বস্ত হওয়া উড়োজাহাজটি ছিল বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার—এটি বর্তমানে ব্যবহৃত অন্যতম আধুনিক যাত্রীবাহী উড়োজ
বিমানবন্দরের কার্যক্রম আপাতত বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ ।
বিধ্বস্তের কারণ জানতে একটি তদন্ত শুরু হয়েছে।
