মসজিদে নববির সাবেক ইমাম শায়েখ কারি মুহাম্মদ বিন খলিল আর নেই।
স্থানীয় সময় সোমবার সকালে পবিত্র শহর মদিনায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
এক্সপ্রেস ট্রিবিউনের খবরে বলা হয়েছে,
মসজিদে নববিতে তারাবি নামাজের ইমামের দায়িত্ব পালন করছিলেন শায়েখ কারি মুহাম্মদ বিন খলিল।
গত জানুয়ারি থেকেই অসুস্থ ছিলেন শায়েখ মুহাম্মদ বিন খলিল। এরপর শারীরিক অবস্থার অবনতি হলে নিবিড় পর্যবেক্ষণে নেয়া হয় তাকে।
মসজিদে নববিতে তার জানাজা নামাজ পড়া হয়। তাকে মদিনায় দাফন করা হবে।
কারি মুহাম্মদ বিন খলিল মসজিদে কুবার ইমামের দায়িত্বও পালন করেছেন।
তিনি পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মিরের রাজধানী মুজাফ্ফরাবাদের সাবেক বাসিন্দা ছিলেন।
সৌদি কর্তৃপক্ষ তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে। ইমামের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
তিনি মরহুমের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
শেখ মুহাম্মাদ বিন খলিল আল-কারির পিতা শেখ খলিল আল-কারিও সৌদি আরবের একজন বিখ্যাত কারি ছিলেন।
তার বেশ কয়েকজন শিষ্য বর্তমানে সৌদির পবিত্র মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করছেন।
১৯৪০ সালে জন্মগ্রহণ করেন শায়েখ কারি মুহাম্মদ খলিল। তিনি এবং তার ভাই মাহমুদ মসজিদে নববির ইমাম হিসেবে দায়িত্ব পালন করেছেন।
শায়েখ কারি মুহাম্মদ বিন খলিল তার সুমিষ্ট কণ্ঠে কোরআন তেলাওয়াতের জন্য বিশ্বজুড়ে ব্যাপক সমাদৃত ছিলেন।
বাদশা সালমান বিন আব্দুল আজিজ গত রমজানে মসজিদে নববিতে তারাবি নামাজের ইমাম হিসাবে তাকে নিয়োগের অনুমোদন দেন।
আরও পড়ুন :
- কিংবদন্তি সমরেশ মজুমদারের মৃত্যুতে শোকাহত টলিউড
- কথাসাহিত্যিক সমরেশ মজুমদার আর নেই
- এফডিসির সেই প্রিয় ঝালমুড়ি বিক্রেতা মারা গেছেন
- অস্ত্র মামলায় আরাভ খানের ১০ বছরের কারাদণ্ড
- দুর্বৃত্তের পিটুনিতে ফিলাডেলফিয়ায় বাংলাদেশি উবার চালকের মৃত্যু
- বাবুবাজার ব্রিজে গাড়ির ধাক্কায় যুবকের মৃত্যু
- ‘রহস্যজনক’ আগুনে পুড়ল দাঁড়িয়ে থাকা বাস
- মাদারীপুরে দুপক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত ১০
- নির্বাচন প্রস্ততির জন্য বিভক্ত নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগ!
- বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে ‘মোখা’
- ১৫ দিনের সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
- কাফন কাপড় পাঠানোর ঘটনায় ৪ কর্মকর্তাকে আদালতে তলব
- ফেসবুক দূর থেকে ও লগআউট করবেন যেভাবে
- ‘দেশে প্রতি বছর থ্যালাসেমিয়া নিয়ে জন্মগ্রহণ করে নয় হাজার শিশু’
- স্ত্রীকে হত্যার পর হাসপাতালে মরদেহ রেখে পালালেন স্বামী
- নারায়ণগঞ্জে যোগ হচ্ছে আরেকটি ফায়ার স্টেশন ‘অগ্নিশীতলক্ষ্যা’
- রানা প্লাজা মালিককে হাইকোর্টের দেওয়া জামিন আপিলে স্থগিত
- রিকশাচালককে নারী আইনজীবীর মারধর; ভিডিও ভাইরাল

Comments are closed.