দীর্ঘদিন রোগের সঙ্গে লড়াই করে হার মানলেন সমরেশ মজুমদার। তার অনন্য সৃষ্টি বাঙালির জন্য রেখে পাড়ি দিলেন অনন্তলোকে।
কিংবদন্তি লেখকের মৃত্যুতে শোকজ্ঞাপন করলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে সৃজিত মুখোপাধ্যায়, শ্রীলেখা মিত্র।
সমরেশ মজুমদারকে নিয়ে পোস্ট করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। লিখেছেন, সাহিত্য জগতে নক্ষত্রপতন। ছেলেবেলার স্মৃতির ছন্দপতন ঘটল।
আপনার কথাই আজ আপনার জন্য ধার নিলাম। ছাইটা হল স্মৃতি, আগুনটা হল বর্তমান। আপনি থাকবেন আপনার সকল কালজয়ী সৃষ্টিতে এবং আমাদের সকলের স্মৃতিতে।
শ্রীলেখা মিত্র লেখেন,
সমরেশ কাকু আমার বালিকাবেলার প্রেম তোমার কালবেলা।
সৃজিতের পোস্টেও উঠে এল সমরেশের তৈরি করে যাওয়া চরিত্রদের কথা।
তিনি তার পোস্টে লেখেন, প্রেম বলতে এখনও অনিমেষ-মাধবীলতা বুঝি। বিপ্লব বলতেও। ভালো থাকবেন।
সমরেশ মজুমদারের লেখা ‘দৌড়’ বইটির প্রচ্ছদ এবং ভিতরের পাতার একটি ছবি পোস্ট করে প্রয়াত লেখকের উদ্দেশ্যে শোকজ্ঞাপন করেন লেখিকা সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, দৌড় শেষ।
গতকাল সোমবার (৮ মে) বিকাল ৫টা ৪৫ মিনিটে অ্যাপোলো হাসপাতালে মৃত্যু হয় সমরেজ মজুমদারের। দীর্ঘদিন লড়াই করছিলেন রোগের সঙ্গে।
উল্লেখ্য, এই পাহাড়প্রেমী মানুষটার পাহাড়েই জন্ম হয়েছিল ১৯৪৪ সালের ১০ মার্চ। তার ঝুলিতে আছে আনন্দ পুরস্কার, সাহিত্য আকাদেমি পুরস্কার ইত্যাদি।
আরও পড়ুন :
- কথাসাহিত্যিক সমরেশ মজুমদার আর নেই
- এফডিসির সেই প্রিয় ঝালমুড়ি বিক্রেতা মারা গেছেন
- অস্ত্র মামলায় আরাভ খানের ১০ বছরের কারাদণ্ড
- দুর্বৃত্তের পিটুনিতে ফিলাডেলফিয়ায় বাংলাদেশি উবার চালকের মৃত্যু
- বাবুবাজার ব্রিজে গাড়ির ধাক্কায় যুবকের মৃত্যু
- ‘রহস্যজনক’ আগুনে পুড়ল দাঁড়িয়ে থাকা বাস
- মাদারীপুরে দুপক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত ১০
- নির্বাচন প্রস্ততির জন্য বিভক্ত নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগ!
- বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে ‘মোখা’
- ১৫ দিনের সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
- কাফন কাপড় পাঠানোর ঘটনায় ৪ কর্মকর্তাকে আদালতে তলব
- ফেসবুক দূর থেকে ও লগআউট করবেন যেভাবে
- ‘দেশে প্রতি বছর থ্যালাসেমিয়া নিয়ে জন্মগ্রহণ করে নয় হাজার শিশু’
- স্ত্রীকে হত্যার পর হাসপাতালে মরদেহ রেখে পালালেন স্বামী
- নারায়ণগঞ্জে যোগ হচ্ছে আরেকটি ফায়ার স্টেশন ‘অগ্নিশীতলক্ষ্যা’
- রানা প্লাজা মালিককে হাইকোর্টের দেওয়া জামিন আপিলে স্থগিত
- রিকশাচালককে নারী আইনজীবীর মারধর; ভিডিও ভাইরাল

Comments are closed.