এফডিসির সেই প্রিয় ঝালমুড়ি বিক্রেতা মারা গেছেন

মারা গেছেন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ঝালমুড়ি বিক্রেতা আবদুল মান্নান মোল্লা।

সোমবার (৮ মে) রাত ১০টা ৩০ মিনিটে কুমিল্লার মনোহরগঞ্জ থানার মির্জাপুর গ্রামে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তথ্যটি নিশ্চিত করেছেন সাংবাদিক মাজহার বাবু।

উল্লেখ্য, ঝালমুড়ি বিক্রেতা আবদুল মান্নান মোল্লা ১৯৭২ সাল থেকে এফডিসিতে মুড়ি বিক্রি করে আসছেন।

রাজ্জাক, শাবানা, আলমগীর, মান্না, সালমান শাহ থেকে শুরু করে সে সময় এবং এ সময়ের সব তারকা ও এফডিসির কলাকুশলীরা তার ঝালমুড়ি খেয়েছেন।

প্রসঙ্গত, ২০২১ সালে এফডিসি ছেড়ে নিজের বাড়িতে চলে যান মোল্লা। তখন অর্থাভাবে ফিরতে পারছিলেন না বাড়ি।

তার সেই দুঃসময়ে পাশে দাঁড়িয়েছিলেন একদল তরুণ সাংবাদিক।

আয়োজন করেন মোল্লাকে বাড়ি ফেরানোর উৎসব। সেই উৎসবে তারকারা তাকে আর্থিক সহযোগিতা করেন।

আরও পড়ুন :

এনএএন টিভি

Share this news as a Photo Card