মারা গেছেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি

বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি ইনাহ ক্যানাবারো লুকাস মারা গেছেন। গত বুধবার তিনি মারা যান। তার বয়স হয়েছিল ১১৬ বছর। ব্রাজিলের এই নারী ক্যাথলিক সন্ন্যাসী (নান) ছিলেন। দীর্ঘায়ু পর্যবেক্ষণ করে এমন দুটি সংস্থা কানাবারো সম্পর্কে এসব তথ্য জানিয়েছে।

১৯০৮ সালের ৮ জুন ব্রাজিলের রিও গ্রান্দে দো সুল রাজ্যে জন্ম কানাবারোর। বয়সের কোটা ২০ বছর পার হতে না হতেই ক্যাথলিক সন্ন্যাসী হন তিনি। এর আগে বিশ্বের সর্বোচ্চ বয়স্ক ব্যক্তির খেতাব ছিল ১১৬ বছর বয়সী জাপানি নাগরিক তোমিকো ইতোকার কাছে।

কানাবারোর দাবি, তার জন্মতারিখ ১৯০৮ সালের ২৭ মে। তবে রেকর্ড অনুযায়ী তার নথিভুক্ত জন্মতারিখ ৮ জুন, ১৯০৮ বলে এএফপিকে জানিয়েছিলেন জেরন্টোলজিক্যাল রিসার্চ গ্রুপের (জিআরজি) পরিচালক।

দীর্ঘায়ু পর্যবেক্ষণ করে এমন দুটি সংস্থার ডেটাবেস অনুযায়ী, বর্তমানে বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবিত ব্যক্তি হলেন ইংল্যান্ডের সারেতে বসবাসকারী ১১৫ বছর বয়সী এথেল ক্যাটারহাম।

এনএএন টিভি