আমেরিকার কলোরাডো যাত্রী নিয়ে ওড়ার আগমুহূর্তে বিমানে আগুন

১৭৩ যাত্রী নিয়ে ওড়ার অপেক্ষায় ছিল বিমানটি। হঠাৎ বিকট শব্দ হয় এবং বিমানের পেছনের অংশ থেকে ধোঁয়া ও আগুন দেখা যায়। আমেরিকার কলোরাডো অঙ্গরাজ্যের ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীবাহী একটি আমেরিকান এয়ারলাইন্স বিমানের ল্যান্ডিং গিয়ারে সমস্যা থেকে এই আগুনের সূত্রপাত।

বিমানটি জরুরি অবতরণ করে এবং যাত্রীদের দ্রুত সরিয়ে নেওয়া হয়। এতে একজন আহত হন। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

শনিবার (২৬ জুলাই) স্থানীয় সময় বিকেল ২টা ৪৫ মিনিটে ডেনভার থেকে মিয়ামি গামী আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইট ৩০২৩ বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ উড়াল দেওয়ার আগমুহূর্তে এই ঘটনা ঘটে। বিমানটি তখনো রানওয়েতে ছিল। এক যাত্রী ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিওতে দেখা যায়, ধোঁয়ার মধ্যে যাত্রীরা স্লাইড ব্যবহার করে দ্রুত বিমান থেকে নামছেন।

বিমানে থাকা ১৭৩ যাত্রী ও ছয়জন ক্রু সদস্য সবাই নিরাপদে বের হয়ে আসেন। ডেনভার ফায়ার ডিপার্টমেন্ট জানায়, পাঁচজনকে ঘটনাস্থলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং একজনকে হাসপাতালে নেওয়া হয়।
সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, যাত্রীরা ইমারজেন্সি স্লাইড ব্যবহার করে বের হয়ে আসছেন এবং প্লেনের পেছনের অংশ থেকে ধোঁয়া ও আগুনের শিখা উঠছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ঘটনাস্থলে পাঁচজনকে প্রাথমিকভাবে পর্যবেক্ষণ করা হয়েছে। তবে তাদের হাসপাতালে নেওয়ার প্রয়োজন হয়নি। একজন যাত্রীকে সামান্য আঘাতজনিত কারণে হাসপাতালে নেওয়া হয়

আমেরিকান এয়ারলাইনস জানায়, প্লেনটি উড্ডয়নের আগে একটি চাকার সঙ্গে সম্পর্কিত যান্ত্রিক ত্রুটির মুখে পড়ে। সেটি পরিদর্শনের জন্য বাইরে রাখা হয়েছে।

বিকালে ডেনভার ফায়ার ডিপার্টমেন্ট জানায়, তারা প্লেনের আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। আমেরিকান এয়ারলাইনস জানিয়েছে, ওই ফ্লাইটের যাত্রীরা একইদিন সন্ধ্যায় বিকল্প একটি প্লেনে করে মিয়ামি যাত্রা করবেন।

ঘটনার কারণে ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবার রাত পর্যন্ত অন্তত ৩০৬টি ফ্লাইট বিলম্বিত হয়। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, দুপুর ২টা থেকে ৩টার মধ্যে সব আগত ফ্লাইটের জন্য একটি সাময়িক গ্রাউন্ড স্টপ জারি করা হয়েছিল। বর্তমানে বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

 

এনএএন টিভি