যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় বিমান বিধ্বস্ত হয়ে চার জন প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার (৬ আগস্ট) চিনলে বিমানবন্দরের কাছে এ দুর্ঘটনা ঘটে।
প্রতিবেদনে বলা হয়, রোগী আনা-নেওয়াসহ চিকিৎসা সরঞ্জাম পরিবহনে ব্যবহৃত হতো বিমানটি। দুর্ঘটনার দিনও নিকটবর্তী একটি হাসপাতাল থেকে একজন রোগীকে আনতে যাচ্ছিল ডুয়েল প্রোপেলার উড়োযানটি। কিন্তু উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিধ্বস্ত হয় সেটি। আগুন ধরে যায় বিমানে। এ সময় ভেতরেই মৃত্যু হয় চার আরোহীর। বিমানটির মডেল হলো- বিচক্র্যাফ্ট ৩০০।
ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এবং সিএসআই এভিয়েশনের তথ্য অনুযায়ী, বিচক্রাফ্ট কিং এয়ার ৩০০ মডেলের এই বিমানটি আলবুকার্ক, নিউ মেক্সিকো থেকে দুজন পাইলট ও দুজন স্বাস্থ্যকর্মী নিয়ে উড্ডয়ন করেছিল। ফিনিক্স থেকে প্রায় ৩০০ মাইল (৪৮৩ কিলোমিটার) উত্তর-পূর্বে চিনলি বিমানবন্দরের কাছে এটি বিধ্বস্ত হয়।
স্থানীয় পুলিশ কমান্ডার এমেট ইয়াজি বলেন, ‘বিমানটি সেখানে অবতরণের চেষ্টা করছিল, কিন্তু দুর্ভাগ্যবশত কিছু ত্রুটি ঘটে।’
নাভাজো ডিপার্টমেন্ট অব ইমার্জেন্সি ম্যানেজমেন্টের পরিচালক শ্যারেন স্যান্ডোভাল জানান, ক্রুটি চিনলির ফেডারেল ইন্ডিয়ান হেলথ সার্ভিস হাসপাতাল থেকে একজন রোগী নেয়ার পরিকল্পনা করছিল এবং আলবুকার্ক ফিরে যাওয়ার কথা ছিল।

One Reply to “যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় বিমান বিধ্বস্ত হয়ে চার জন প্রাণ হারিয়েছে”
Comments are closed.