ইতালির ল্যাম্পাডুসা দ্বীপের কাছে একটি নৌকাডুবির ঘটনায় ৪১জন অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে।
সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়,
‘নৌকাডুবির ঘটনায় প্রাণে বেঁচে যাওয়া ব্যক্তিদের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম এ খবর জানিয়েছে।
দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া চারজনের একটি দল উদ্ধারকারীদের জানান,
‘তারা একটি নৌকায় করে তিউনিসিয়ার স্ফ্যাক্স থেকে যাত্রা শুরু করেন। কিন্তু ইতালি যাওয়ার পথে নৌকাটি ডুবে যায়।’
প্রতিবেদনে বলা হয়,
‘নৌকাডুবিতে বেঁচে যাওয়া চারজন আইভরি কোস্ট এবং গিনির নাগরিক। তারা বুধবার (৯ আগস্ট) ল্যাম্পাডুসায় পৌঁছান।’
‘সমুদ্র পাড়ি দিয়ে উত্তর আফ্রিকা থেকে ইউরোপে যাওয়ার পথে চলতি বছর এ পর্যন্ত ১ হাজার ৮শ’র বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।’
তিউনিসিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে,
‘ল্যাম্পাডুসা থেকে প্রায় ৮০ মাইল (১৩০ কিলোমিটার) দূরে অবস্থিত একটি বন্দর শহর স্ফ্যাক্স।’
‘শহরটি ইউরোপে নিরাপত্তা ও উন্নত জীবন খোঁজা অভিবাসীদের জন্য একটি জনপ্রিয় প্রবেশদ্বার।’
সাম্প্রতিক মাসগুলোতে ইতালীয় কোস্টগার্ড এবং দাতব্য গোষ্ঠীগুলো ল্যাম্পাডুসায় আগত দুই হাজারের বেশি অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে।
আরও পড়ুন:
- কক্সবাজারে নেমে যাচ্ছে বন্যার পানি, ভেসে উঠছে ক্ষত চিহ্ন
- রাজশাহী নগরীতে নির্মাণ করা হবে দুটি ফ্লাইওভার
- অপহৃত সুফিউলকে উদ্ধারের পর ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রীকে
- সাকিবের দিকে তাকিয়ে আছে বিসিবি
- খালেদা জিয়ার আবেদনের পরবর্তী শুনানি ১৪ আগস্ট
- অভিনেত্রী চমকের অভিযোগ মিথ্যা: আরশ
- দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা নভেম্বরে
- মণিপুরে ভারতকে হত্যা করা হয়েছে : রাহুল গান্ধী
- প্রাইভেটকারের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা; চিকিৎসকের প্রাণহানি
- মৌরি হতে পারে একাধিক রোগের অন্যতম উপায়!
- বরগুনার মৃত্যুদণ্ডপ্রাপ্ত মিন্নির জামিন আবেদন শুনানির জন্য হাইকোর্টের কার্যতালিকা

Comments are closed.