তাইওয়ান ঘিরে চীনের বড় আকারের মহড়ার এক দিন পরই সর্বকালের বৃহত্তম যৌথ সামরিক মহড়া শুরু করেছে যুক্তরাষ্ট্র ও ফিলিপাইন।
মঙ্গলবার থেকে শুরু হওয়া দুই সপ্তাহব্যাপী এই মহড়ায় অংশ নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রায় ১২ হাজার ২০০ সেনা, ফিলিপাইনের পাঁচ হাজার ৪০০ ও ১০০ অস্ট্রেলীয় সেনা।
বালিকাতান নামের এই মহড়া ফিলিপাইনের কয়েকটি প্রদেশের আশপাশে পরিচালিত হচ্ছে।
চলতি বছরের শুরুতে কয়েক দশকের পুরোনো জোটকে এগিয়ে নিতে নতুন প্রতিরক্ষা চুক্তি করে যুক্তরাষ্ট্র ও ফিলিপাইন।
সে সময় উভয় দেশই সবচেয়ে বড় বার্ষিক বালিকাতান মহড়ার আয়োজন করার সিদ্ধান্ত নেয়।
বিবিসির প্রতিবেদনে জানা যায়, চীনের হুঁশিয়ারি উপেক্ষা করে তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন গত সপ্তাহে যুক্তরাষ্ট্র সফর করেন।
ক্যালিফোর্নিয়ায় তিনি মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার কেভিন ম্যাকার্থির সঙ্গে বৈঠক করেন।
এর প্রতিক্রিয়ায় তাইওয়ান ঘিরে তিন দিনের বড় ধরনের সামরিক মহড়া চালায় বেইজিং।
৮ থেকে ১০ এপ্রিল পর্যন্ত তাইওয়ানের চার পাশে চলে মহড়া। চীনের এই সামরিক মহড়া শেষ হয় সোমবার।
আরও পড়ুন:
- ঈদে ব্যাপক কর্মযজ্ঞ চলছে সৈয়দপুর রেলওয়ে কারখানায়
- নদীতে ফুল ভাসিয়ে শুরু হলো বিজু উৎসব উদযাপন
- গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী আর নেই
- হজযাত্রীদের বায়োমেট্রিক শুরু ১৬ এপ্রিল
- ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- মায়া নিয়ে চলতি মাসেই হাজির হচ্ছে মিথিলা
- ডা. জাফরুল্লাহ চৌধুরী এখনো ভেন্টিলেশনে চিকিৎসাধীন
- নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ আগামী ২৪ এপ্রিল
- ভালো খেলার উপায় সৌম্যকে খুজতে হবে: হাবিবুল
- ঐশী যেভাবে নির্মাতার অভিযোগের প্রত্যুত্তর দিলেন
এন এ এন টিভি
