৫ বছরের মেয়েসহ মালগাড়ির নিচে ঝাঁপ দিলেন মা

রিঙ্কা মণ্ডল (৩২) নামের এক মা তার ৫ বছরের মেয়েকে নিয়ে কেনাকাটা করতে বের হন।

এরপর তিনি পশ্চিমবঙ্গ রাজ্যের হাওড়া জেলার বাগনান শহরের স্টেশনে যান।

সেখানে মেয়েকে নিয়ে বসে থাকেন একঘণ্টা। মেয়েকে পানি আর চিপসও কিনে খাওয়ান।

এর পরেই মালগাড়ির নীচে ঝাঁপ দেন তিনি। এই ঘটনায় দুজনেরই মৃত্যু হয়। ঘটনাস্থলেই মায়ের মৃত্যু হয়।

আশঙ্কাজনক অবস্থায় মেয়েকে প্রথমে বাগনান গ্রামীণ হাসপাতালে এবং পরে উলুবেড়িয়া মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়।

সেখানকার চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

নিহত রিঙ্কা মন্ডল স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষিকা ছিলেন। তার ৫ বছরের মেয়েও ওই স্কুলেই প্রথম শ্রেণিতে পড়ত। নিহতের স্বামী বাড়ির কাছেই একটি চায়ের দোকান চালায়।

কেনাকাটার নাম করে রিঙ্কা মেয়েকে নিয়ে বাড়ি থেকে বের হন। তার ব্যাগে নতুন জামাকাপড়ও পাওয়া গিয়েছে।

এই ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার কারণ তদন্ত করে দেখছে পুলিশ।

পারিবারিক বিবাদের জেরেই এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

সূত্র : হিন্দুস্তান টাইমস

আরও পড়ুন:

এন এ এন টিভি

Share this news as a Photo Card