৮ মামলায় জামিন পেলেন ইমরান খান

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ৮ মামলায় জামিন দিয়েছেন ইসলামাবাদের একটি আদালত।

মঙ্গলবার (২৩ মে) ইমরান খানের আবেদনের শুনানি শেষে আদালত ৮ জুন পর্যন্ত ইমরান খানের জামিন মঞ্জুর করেন।

জুডিশিয়াল কমপ্লেক্সে সহিংসতা সংক্রান্ত মামলাগুলোতে গ্রেফতারের আশঙ্কা করেছিলেন ইমরান খান। সোমবার (২২ মে) টুইটারে তিনি বলেন,

‘আমি জনতাকে শান্ত থাকার আহ্বান জানাচ্ছি, কারণ যদি আপনারা সহিংস হয়ে ওঠেন, তারা আবার কঠোর ব্যবস্থা নেওয়ার আরও একটি সুযোগ পেয়ে যাবে। আমাদের সবসময় শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করতে হবে।’

বিস্তারিত আসছে…

আরও পড়ুন :

Share this news as a Photo Card