সাম্প্রতিক সময়ে বড় ধরনের অর্থনৈতিক সংকটের মধ্যে রয়েছে দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তান। তবে এবার সংকটজনক পরিস্থিতি থেকে উত্তরণে পাকিস্তানকে ৩০০ কোটি ডলার ঋণ সহায়তা দিতে সম্মত হয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ।
বুধবার (১২ জুলাই) এই জরুরি (বেইলআউট) ঋণ প্রদানের বিষয়ে চূড়ান্ত অনুমোদন দেয় আইএমএফ।
বৃহস্পতিবার (১৩ জুলাই) এক প্রতিবেদনে এ খবর জানায় পাকিস্তানি গণমাধ্যম জিও টিভি।
আগামী নয় মাসে ধাপে ধাপে এই ৩০০ কোটি ডলার পাকিস্তান জানিয়েছে আইএমএফ। শুরুতেই দেশটি এখন প্রায় ১২০ কোটি ডলার হাতে পাবে।
চলতি সপ্তাহে দীর্ঘদিনের মিত্র সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে যথাক্রমে ২০০ কোটি ও ১০০ কোটি ডলার পেয়েছে পাকিস্তান।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছেন, অর্থনীতিকে স্থিতিশীল করার প্রচেষ্টায় এই বেলআউট প্যাকেজটি একটি বড় পদক্ষেপ।
মূলত পাকিস্তানের সংকটাপন্ন অর্থনীতির দীর্ঘমেয়াদী গুরুতর সমস্যা মোকাবিলা নিয়ে আট মাসের দীর্ঘ আলোচনার পর দেশটির সঙ্গে আইএমএফের এই ঋণ চুক্তি সম্পন্ন হয়।
আর এর মধ্যে ঋণদাতাদের ঋণ পরিশোধ করতে ব্যর্থ হওয়ার দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল পাকিস্তান।
আরও পড়ুন:
- সিধঁ কেটে ঘরে ঢুকে অটোরিক্সা চালককে গলা কেটে হত্যা
- ১০ বছরে ৭ বার স্বামীকে গ্রেপ্তার করালেন স্ত্রী
- ‘প্রিয়তমা’ সিনেমার সাড়ে ১০ কোটি টাকার টিকিট বিক্রি দেশ-বিদেশে
- দ্বি-পাক্ষিক ওয়ানডে সিরিজ বন্ধের সুপারিশ!
- টিপ পরে স্কুলে আসায় ছাত্রীকে মারধর; অভিমানে আত্নহত্যা
- ডেঙ্গু শনাক্তে নতুন রেকর্ড, ৫ জনের মৃত্যু
- উজরা জেয়া প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন আজ!
- প্রধানমন্ত্রী সঙ্গে সাক্ষাৎ করলেন উজরা জেয়া
- আইন নিয়ন্ত্রণে নরসিংদীর নবাগত পুলিশ সুপার-সাংবাদিকদের সভা

Comments are closed.